বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ইংল্যান্ড

আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ইংল্যান্ড

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপে দেখা হয়েছিল দু’দলের। দীর্ঘ ২৪ বছর পর আবারও বিশ্ব মঞ্চে মুখোমুখি হচ্ছে তারা।

বিশ্বকাপে এ নিয়ে ষষ্ঠবারের মতো মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এর আগের পাঁচবারের দেখায় ইংল্যান্ড তিনবার ও আর্জেন্টিনা দু’বার জয় পেয়েছে। তবে বিশ্বকাপে নক আউট পর্বে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আর্জেন্টিনাই। তিনবারের লড়াইয়ে দু’বার জিতেছে আলবিসেলেস্তেরা। 

১৯৬২ সালে চিলিতে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথম দেখা হয় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের। গ্রুপ পর্বের ঐ ম্যাচে আর্জেন্টিনাকে ৩-১ গোল হারায় ইংলিশরা। চার বছর পর ১৯৬৬ সালে ঘরের মাঠে হওয়া বিশ্বকাপে আবারও আর্জেন্টিনার বিপক্ষে জয় পায় ইংল্যান্ড। তবে এবার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে ইংলিশরা। সেমিতে পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মত বিশ্বকাপের ফাইনালে উঠে ইংল্যান্ড। ফাইনালে ওঠেই বাজিমাত করে ইংল্যান্ড। পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলে ইংলিশরা। 

১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে তৃতীয়বারের মতো ইংল্যান্ডের সঙ্গে দেখা হয় আর্জেন্টিনার। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে দিয়াগো ম্যারাডোনার আর্জেন্টিনা। ঐ ম্যাচটি বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায়ের নাম। ম্যাচের ৫১ মিনিটে হেড করতে গিয়ে হাত দিয়ে বল জালে পাঠান ম্যারাডোনা। যা এখনও ‘হ্যান্ড অফ গড’ গোল হিসেবে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়ে আছে। 

ঐ গোল নিয়ে পরবর্তীতে ম্যারাডোনা বলেছিলেন ‘গোলটি হয়েছে একটু মাথা দিয়ে, আরেকটু ঈশ্বরের হাত দিয়ে।’ এরপর থেকেই ফুটবল ইতিহাসে ম্যারাডোনার সেই গোলটি ‘হ্যান্ড অব গড’ হিসেবে পরিচিতি পায়। 

বিতর্কিত গোলের চার মিনিট পর আবারও ইংল্যান্ডের জালে বল পাঠান ম্যারাডোনা। ফলে ৫৫ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৮১ মিনিটে ইংল্যান্ডের লিনেকার গোল করে ব্যবধান কমান। তবে শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠে ম্যারাডোনার দল। সেমিফাইনালে বেলজিয়ামকে ২-০ গোলে এবং ফাইনালে পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মত বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা। 

১২ বছর পর আবারও বিশ্বকাপে দেখা হয় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের। ১৯৯৮ সালে ফ্রান্সের মাটিতে শেষ ষোলোতে টাইব্রেকারে ইংল্যান্ডকে ৪-৩ গোলে হারায় আলবিসেলেস্তেরা। নির্ধারিত সময় ম্যাচটি ২-২ গোলে ড্র ছিল। ২০০২ সালে পঞ্চবারের মতো বিশ্বকাপে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ইংল্যান্ড। যৌথভাবে দক্ষিণ কোরিয়া ও জাপানে হওয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে ইংল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। ম্যাচের ৪৪ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন ইংল্যান্ডের তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম। ঐ বিশ্বকাপের গ্রুটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপে দেখা হয়েছিল দু’দলের। দীর্ঘ ২৪ বছর পর আবারও বিশ্ব মঞ্চে মুখোমুখি হচ্ছে তারা। 

বিশ্বকাপে এ নিয়ে ষষ্ঠবারের মতো মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এর আগের পাঁচবারের দেখায় ইংল্যান্ড তিনবার ও আর্জেন্টিনা দু’বার জয় পেয়েছে। তবে বিশ্বকাপে নক আউট পর্বে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আর্জেন্টিনাই। তিনবারের লড়াইয়ে দু’বার জিতেছে আলবিসেলেস্তেরা। 

১৯৬২ সালে চিলিতে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথম দেখা হয় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের। গ্রুপ পর্বের ঐ ম্যাচে আর্জেন্টিনাকে ৩-১ গোল হারায় ইংলিশরা। চার বছর পর ১৯৬৬ সালে ঘরের মাঠে হওয়া বিশ্বকাপে আবারও আর্জেন্টিনার বিপক্ষে জয় পায় ইংল্যান্ড। তবে এবার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে ইংলিশরা। সেমিতে পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মত বিশ্বকাপের ফাইনালে উঠে ইংল্যান্ড। ফাইনালে ওঠেই বাজিমাত করে ইংল্যান্ড। পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলে ইংলিশরা। 

১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে তৃতীয়বারের মতো ইংল্যান্ডের সঙ্গে দেখা হয় আর্জেন্টিনার। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে দিয়াগো ম্যারাডোনার আর্জেন্টিনা। ঐ ম্যাচটি বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায়ের নাম। ম্যাচের ৫১ মিনিটে হেড করতে গিয়ে হাত দিয়ে বল জালে পাঠান ম্যারাডোনা। যা এখনও ‘হ্যান্ড অফ গড’ গোল হিসেবে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়ে আছে। 

ঐ গোল নিয়ে পরবর্তীতে ম্যারাডোনা বলেছিলেন ‘গোলটি হয়েছে একটু মাথা দিয়ে, আরেকটু ঈশ্বরের হাত দিয়ে।’ এরপর থেকেই ফুটবল ইতিহাসে ম্যারাডোনার সেই গোলটি ‘হ্যান্ড অব গড’ হিসেবে পরিচিতি পায়। 

বিতর্কিত গোলের চার মিনিট পর আবারও ইংল্যান্ডের জালে বল পাঠান ম্যারাডোনা। ফলে ৫৫ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৮১ মিনিটে ইংল্যান্ডের লিনেকার গোল করে ব্যবধান কমান। তবে শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠে ম্যারাডোনার দল। সেমিফাইনালে বেলজিয়ামকে ২-০ গোলে এবং ফাইনালে পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মত বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা। 

১২ বছর পর আবারও বিশ্বকাপে দেখা হয় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের। ১৯৯৮ সালে ফ্রান্সের মাটিতে শেষ ষোলোতে টাইব্রেকারে ইংল্যান্ডকে ৪-৩ গোলে হারায় আলবিসেলেস্তেরা। নির্ধারিত সময় ম্যাচটি ২-২ গোলে ড্র ছিল। ২০০২ সালে পঞ্চবারের মতো বিশ্বকাপে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ইংল্যান্ড। যৌথভাবে দক্ষিণ কোরিয়া ও জাপানে হওয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে ইংল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। ম্যাচের ৪৪ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন ইংল্যান্ডের তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম। ঐ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে আর্জেন্টিনা এবং কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। শেষ আটে ব্রাজিলের কাছে ২-১ গোলে হারে ইংলিশরা।

আরও

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কয়েকবার। কিন্তু প্রত্যেক ম্যাচ জেতার পর কোচ ও অধিনায়কের কণ্ঠে...

২০২৬-০৭-১৬ ০৮:৫৬

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতর...

২০২৬-০৭-১৫ ২২:৫৪

ইংল্যান্ডের বিপক্ষে পুরনো কৌশলেই ভরসা রাখবেন স্ক্যালোনি?

খেলাধুলা

ইংল্যান্ডের বিপক্ষে পুরনো কৌশলেই ভরসা রাখবেন স্ক্যালোনি?

নিজের কৌশল নিয়ে চলতি বিশ্বকাপে বারবারই সমালোচনার শিকার হয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। নকআউটের সব ম্যাচেই আর্জ...

২০২৬-০৭-১৫ ২২:৫১

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে পারে আর্জেন্টিনা!

খেলাধুলা

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে পারে আর্জেন্টিনা!

ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ও ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্প...

২০২৬-০৭-১৫ ২২:৪৩

প্রতি ম্যাচে ৮.২ কিলোমিটার হাঁটেন মেসি, তবুও সাফল্য পাচ্ছেন যে কৌশলে

খেলাধুলা

প্রতি ম্যাচে ৮.২ কিলোমিটার হাঁটেন মেসি, তবুও সাফল্য পাচ্ছেন যে কৌশলে

বিশ্বকাপের মাঝেই ৩৯ বছর বয়সে পা রেখেছেন লিওনেল মেসি। চার বছর আগে নিশ্চয়ই শারিরীক সক্ষমতা ও মাঠের প্রাণোচ্ছ্বল উপস্থিতির...

২০২৬-০৭-১৫ ১১:৫১

ইংল্যান্ডকে পেলেই ‘কুসংস্কার’ মানে আর্জেন্টিনা, যা বলছেন প্রতিপক্ষ কোচ

খেলাধুলা

ইংল্যান্ডকে পেলেই ‘কুসংস্কার’ মানে আর্জেন্টিনা, যা বলছেন প্রতিপক্ষ কোচ

আর্জেন্টিনার গাঢ় নীল রঙের জার্সি কেবলই কোনো বিকল্প পোশাক নয়, বরং বহু বছর ধরে এটি তাদের ফুটবল লোককথার অংশ হয়ে আছে। এই অ্য...

২০২৬-০৭-১৫ ০৮:৪৬