শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

২০২৭ বিশ্বকাপই শেষ বিশ্বকাপ, ইঙ্গিত কোহলির

২০২৭ বিশ্বকাপই শেষ বিশ্বকাপ, ইঙ্গিত কোহলির

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। ওই বিশ্বকাপই ভারতের হয়ে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

২০২৪ সালের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন কোহলি। পরের বছর মে মাসে টেস্ট ক্রিকেট থেকেও বিদায় নেন তিনি। এবার ওয়ানডে ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়েও পরিকল্পনার কথা জানালেন ভারতের সাবেক অধিনায়ক।

জিওস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলি বলেন, ২০২৭ বিশ্বকাপ বিদেশের মাটিতে অনুষ্ঠিত হবে এবং সেখানে খেলা শরীর ও মনের ওপর বড় ধরনের চাপ তৈরি করবে। তবে ভারতের হয়ে সেটিই তার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে—এই বিষয়টিই তাকে শেষবারের মতো নিজের সবটুকু উজাড় করে দিতে অনুপ্রাণিত করছে।

কোহলি বলেন, ‘ভারতের হয়ে এটাই আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। আর সেটাই এখন আমার মূল অনুপ্রেরণা—নিজের সবটুকু নিংড়ে দিয়ে মাঠে শেষ চেষ্টাটা করে আসা।’

৫০ ওভারের ক্রিকেটের তীব্রতা নিয়েও কথা বলেন কোহলি। তার মতে, বর্তমান সময়ে ওয়ানডেতে প্রায় প্রতিটি ম্যাচেই টি-টোয়েন্টির মতো উচ্চমাত্রার তীব্রতা ধরে রেখে খেলতে হয়।

তিনি বলেন, ‘৫০ ওভারের বিশ্বকাপের তীব্রতা ও প্রতিযোগিতা অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি। বিশ্বকাপে টানা প্রায় ১০টি ম্যাচে একই তীব্রতা ও শক্তির মান ধরে রাখা সত্যিই বড় চ্যালেঞ্জ।’

২০০৮ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় কোহলির। ২০১১ সালে খেলেন নিজের প্রথম বিশ্বকাপ। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে বিশ্বকাপ অভিষেক স্মরণীয় করে রাখেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন কোহলি। ৪৯ বলে ৩৫ রান করার পাশাপাশি গৌতম গম্ভীরের সঙ্গে তৃতীয় উইকেটে ৮৩ রানের জুটি গড়েন তিনি। সেই ম্যাচে জয়ের মাধ্যমে ২৮ বছর পর ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতে ভারত।

আরও

স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ

খেলাধুলা

স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ

জাকজমকপূর্ন আনুষ্ঠানিকতায় চালু হয়েছে বসুন্ধরা সুপার গলফ। বৃহস্পতিবার সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা সুপার গলফে...

২০২৬-০৯-২৫ ১৮:২১

মালয়েশিয়ার বিপক্ষে শুরুতেই ধাক্কা বাংলাদেশের

খেলাধুলা

মালয়েশিয়ার বিপক্ষে শুরুতেই ধাক্কা বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ম্যাচের ১৮ মিনিটে আরিফের গোলে পিছিয়ে পড়ে লাল...

২০২৬-০৯-২৫ ১৬:০১

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম জানালেন স্কালোনি

খেলাধুলা

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম জানালেন স্কালোনি

কেবল আনুষ্ঠানিক এক ম্যাচের অপেক্ষা, এরপর আর জাতীয় দলে দেখা যাবে না আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে। ২০২২ কাতার বিশ্বক...

২০২৬-০৯-২৫ ১২:০২

রোনালদোর হতাশার রাতে পর্তুগালকে জেতালেন ফেলিক্স

খেলাধুলা

রোনালদোর হতাশার রাতে পর্তুগালকে জেতালেন ফেলিক্স

সাত শটের মধ্যে পাঁচটিই লক্ষ্যচ্যুত, দ্বিতীয়ার্ধে একবার বল জালে জড়ালেও সেটি কাটা পড়ে অফসাইডের কারণে। সবমিলিয়ে সুযোগ মিস ক...

২০২৬-০৯-২৫ ০৯:৩৪