মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছে রেফারি: মেলো

আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছে রেফারি: মেলো

চলমান বিশ্বকাপে আর্জেন্টিনাকে রেফারিরা বাড়তি সুবিধা দিচ্ছেন বলে বিস্ফোরক অভিযোগ করেছেন ব্রাজিলের সাবেক ফুটবলার ফেলিপে মেলো। ব্রাজিলের টেলিভিশন চ্যানেল গ্রুপো গ্লোবোর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এমন দাবি করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার আন্দ্রেস ডি’আলেসান্দ্রো।

মেলোর দাবি, টুর্নামেন্টে আর্জেন্টিনার কয়েকটি সিদ্ধান্ত তাদের পক্ষে গেছে। তিনি বলেন, ‘আমার মতে, আর্জেন্টিনা অবশ্যই সুবিধা পেয়েছে। কেন এমন বলছি, সেটিও ব্যাখ্যা করছি। মেসির সেই ফাউলের পর লাল কার্ড না দেখানোই প্রমাণ করে যে তারা বাড়তি সুবিধা পেয়েছে।’

এ ছাড়া মিশরের বিপক্ষে বাতিল হওয়া একটি গোল নিয়েও প্রশ্ন তোলেন ব্রাজিলের সাবেক এই তারকা। তার মতে, গোলটি বাতিল করা উচিত ছিল না।

তবে আর্জেন্টিনার অর্জনকে খাটো করছেন না বলেও জানান মেলো। তিনি বলেন, ‘সেমিফাইনালে ওঠা তাদের যোগ্যতা। এজন্য তারা প্রশংসার দাবিদার। কিন্তু একই সঙ্গে এটাও বলতে হবে, তারা কিছু সুবিধা পেয়েছে।’

মেলোর আরও দাবি, একই ধরনের ঘটনা ব্রাজিল বা অন্য কোনো দলের খেলোয়াড়ের ক্ষেত্রে ঘটলে সিদ্ধান্ত ভিন্ন হতে পারত। তিনি বলেন, ‘যদি কোনো ব্রাজিলিয়ান খেলোয়াড় এমন কিছু করত, তাহলে সরাসরি লাল কার্ড দেখানো হতো। যুক্তরাষ্ট্রের খেলোয়াড় বালোগান লাল কার্ড পেয়েছে, অথচ আর্জেন্টিনা সুবিধা পেয়েছে। দলের সবচেয়ে বড় তারকার ক্ষেত্রে এমন সিদ্ধান্ত হলে আলোচনা হবেই।’

তবে মেলোর অভিযোগের সঙ্গে একমত নন আর্জেন্টিনার সাবেক ফুটবলার আন্দ্রেস ডি’আলেসান্দ্রো। তিনি বলেন, ‘আমি এসব বিশ্বাস করি না। তবে ধারাবাহিক বিতর্কের কারণে মানুষের মধ্যে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে, ফাইনালে উঠবে এবং ফিফার সহায়তায় বিশ্বচ্যাম্পিয়ন হবে।’

আরও

বিশ্বকাপে অপ্টার ভবিষ্যদ্বাণী বাস্তবে কতটা মিলল?

খেলাধুলা

বিশ্বকাপে অপ্টার ভবিষ্যদ্বাণী বাস্তবে কতটা মিলল?

বিশ্বকাপ শুরুর আগে শিরোপার সম্ভাবনা, গ্রুপ পর্বের হিসাব, নকআউটের সমীকরণ থেকে শুরু করে ম্যাচের ফল পর্যন্ত অসংখ্য ভবিষ্যদ্...

২০২৬-০৭-১২ ২২:১২

ফিফা কোনো স্বাধীন ক্রীড়া সংস্থা নয় বরং রাজনৈতিক হাতিয়ার: আল-জাজিরার বিশ্লেষণ

খেলাধুলা

ফিফা কোনো স্বাধীন ক্রীড়া সংস্থা নয় বরং রাজনৈতিক হাতিয়ার: আল-জাজিরার বিশ্লেষণ

বিশ্বকাপ ২০২৬-এ ফিফার নেতৃত্ব ক্রমেই কঠোর সমালোচনার মুখে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পর এক...

২০২৬-০৭-১২ ১৮:৪৩

ফিফা থেকে আর্জেন্টিনার জন্য বড় দুঃসংবাদ

খেলাধুলা

ফিফা থেকে আর্জেন্টিনার জন্য বড় দুঃসংবাদ

বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সে অপরাজিত থাকলেও মাঠের বাইরের এক হিসাবে কিছুটা ধাক্কা খেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন...

২০২৬-০৭-১২ ১৮:৩৮

দুর্বল রক্ষণভাগ নিয়ে বিব্রত আর্জেন্টিনা

খেলাধুলা

দুর্বল রক্ষণভাগ নিয়ে বিব্রত আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে প্রথম তিন ম্যাচে মাত্র এক গোল খেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু নকআউটে দুই ম্যাচে চার গোল হজম করে তারা। তাদের র...

২০২৬-০৭-১১ ১২:৪৭

মেসির প্রশংসা করলেও আর্জেন্টিনা বধের হুঙ্কার সুইজারল্যান্ডের

খেলাধুলা

মেসির প্রশংসা করলেও আর্জেন্টিনা বধের হুঙ্কার সুইজারল্যান্ডের

বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। ম্যাচের আগে স্বাভ...

২০২৬-০৭-১১ ০৮:৩৫