শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

গোলের পর চোট পেলেন এমবাপে, জয়ে ফ্রান্সের জিদান-যুগ শুরু

গোলের পর চোট পেলেন এমবাপে, জয়ে ফ্রান্সের জিদান-যুগ শুরু

 

১৯৯৮ বিশ্বকাপ জয়ের নায়ক জিনেদিন জিদানের ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে নতুন অধ্যায়টা শুরু হলো জয় দিয়ে। যদিও উয়েফা নেশন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে তুরস্কের বিপক্ষে তাদের জিততে হয়েছে অধিনায়ক কিলিয়ান এমবাপের একমাত্র গোলে। এরপরই তিনি চোট নিয়ে মাঠ ছাড়েন। 

 

তুরস্কের মাঠে সফরকারী হিসেবে খেলতে নেমে বল দখলে এগিয়ে ছিল ফরাসিরা। তবে আক্রমণে উভয় দলই প্রায় সমান তালে লড়েছে। জিদানের শিষ্যরা ১২ শটের ৪টি এবং স্বাগতিকরা সমান শটের মধ্যে ৩টি লক্ষ্যে রাখতে পারে। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য সমতায়। ৫৪ মিনিটে দেওয়া এমবাপের একমাত্র গোলটি জয় নির্ধারণ করে দিয়েছে।

ম্যাচের ১৭ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় ফ্রান্স। মাইকেল ওলিসের পাস পেয়ে বক্সে এমবাপের নেওয়া শট বাইরে দিয়ে যায়। ২৮ মিনিটে তুরস্ক ভালো সুযোগ পায়। তবে আর্দা গুলারের ক্রসে তার সতীর্থ ফ্রান্স গোলরক্ষকের হাতে হেড দেন। ৪১ মিনিটে উসমান দেম্বেলের কাছ থেকে বল পেয়ে রায়ান চেরকি দারুণ সুযোগ পেলেও শট নিতে দেরি করে ফেলেন, ফলে তুর্কি ডিফেন্ডার আটকে দেন বল। 

বিরতির আগমুহূর্তে ওলিসের জোরালো একটি শট তুর্কি গোলরক্ষক এক হাত ছুঁয়ে ক্রসবারের ওপর দিয়ে পাঠান। দ্বিতীয়ার্ধে কর্নার থেকে পাওয়া বলে তুরস্কের একজন হেড দিলে সেটি ফের কর্নার বানিয়ে ফেরান ফরাসি গোলরক্ষক মাইক মাইগনান। ম্যাচের ডেডলক ভাঙে ৫৪ মিনিটে। ওলিসের কাছ থেকে বল পেয়ে বক্সের মুখে সেটি নিয়ন্ত্রণে নিয়ে কাছের পোস্ট দিয়ে জালে জড়ান এমবাপে। এ নিয়ে ফরাসি জাতীয় দলের জার্সিতে ১০৭ ম্যাচে তিনি ৬৭তম গোল করলেন।

 

অবশ্য গোলের পরপরই মাঠ ছাড়তে হলো রিয়াল মাদ্রিদ তারকাকে। ম্যাচের আগে অনুশীলন মিস দেওয়ায় তার চোট নিয়ে শঙ্কা ছিল। গোলের পর হাঁটু ধরে বসে পড়ার পর প্রাথমিক চিকিৎসার পরও ঠিক মনে না হওয়ায় উঠে যান তিনি। ৮৭ মিনিটে ফ্রান্সের একটি আক্রমণ রুখতে গিয়ে পোস্টের বাইরে এসে হাত দিয়ে বল স্পর্শ করেন তুর্কি গোলরক্ষক। পরে ভিএআর দেখে তাকে রেফারি লাল কার্ড দেখান। বাকি সময়ে তারা ১০ জন নিয়ে খেললেও স্কোরলাইন ১-০ পরিবর্তন হয়নি।

আরও

মালয়েশিয়ার বিপক্ষে শুরুতেই ধাক্কা বাংলাদেশের

খেলাধুলা

মালয়েশিয়ার বিপক্ষে শুরুতেই ধাক্কা বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ম্যাচের ১৮ মিনিটে আরিফের গোলে পিছিয়ে পড়ে লাল...

২০২৬-০৯-২৫ ১৬:০১

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম জানালেন স্কালোনি

খেলাধুলা

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম জানালেন স্কালোনি

কেবল আনুষ্ঠানিক এক ম্যাচের অপেক্ষা, এরপর আর জাতীয় দলে দেখা যাবে না আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে। ২০২২ কাতার বিশ্বক...

২০২৬-০৯-২৫ ১২:০২

রোনালদোর হতাশার রাতে পর্তুগালকে জেতালেন ফেলিক্স

খেলাধুলা

রোনালদোর হতাশার রাতে পর্তুগালকে জেতালেন ফেলিক্স

সাত শটের মধ্যে পাঁচটিই লক্ষ্যচ্যুত, দ্বিতীয়ার্ধে একবার বল জালে জড়ালেও সেটি কাটা পড়ে অফসাইডের কারণে। সবমিলিয়ে সুযোগ মিস ক...

২০২৬-০৯-২৫ ০৯:৩৪