রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

প্রধানমন্ত্রীর প্রশ্ন: ‘এত দরদ থাকলে আগে সই করলা না কেন?’

প্রধানমন্ত্রীর প্রশ্ন: ‘এত দরদ থাকলে আগে সই করলা না কেন?’

জুলাই সনদে বিএনপি সবার আগে স্বাক্ষর করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা পরে এ নিয়ে সরব হয়েছেন, তাদের অবস্থান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “প্রথমে সই করেছে বিএনপি। যারা নির্বাচনের পরে জুলাই সনদ নিয়ে গলা ফাটিয়েছে, তাদেরকে প্রশ্ন করা যায়—এত দরদ থাকলে আগে কেন সই করল না?”

তিনি আরও বলেন, সনদ স্বাক্ষরের সময়ও বিরোধীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। কেউ প্রথমে সই করবে কি না তা নিয়ে সংশয়ে ছিল, আবার কেউ তখনই সই করেনি, পরে নির্বাচনের পর হঠাৎ করে স্বাক্ষর করেছে।

বিএনপি চেয়ারম্যান নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “কারা অরাজকতা সৃষ্টি করতে চায় এবং স্বৈরাচারী প্রবণতা ফিরিয়ে আনতে চায়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপিই প্রথম সংস্কারের প্রস্তাব দিয়েছে। ২০১৬ সালে খালেদা জিয়ার নেতৃত্বে দলটি সংস্কার রূপরেখা দেয় এবং ২০২৩ সালে ৩১ দফা ঘোষণা করে।

তিনি দাবি করেন, পরবর্তীতে গঠিত সংস্কার কমিশনের অনেক প্রস্তাবই বিএনপির পূর্ববর্তী ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

গণতান্ত্রিক চর্চা প্রসঙ্গে তিনি বলেন, মতপার্থক্য থাকলেও তা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। যুক্তি ও সংলাপের মাধ্যমেই সঠিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব।

আরও

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার স্থানীয় সরকারমন্ত্রীর

রাজনীতি

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার স্থানীয় সরকারমন্ত্রীর

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...

২০২৬-১০-০২ ২২:৫৩

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, বিমানবন্দর থানায় মামলা

রাজনীতি

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, বিমানবন্দর থানায় মামলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির প্রধা...

২০২৬-১০-০২ ১৮:৪৫

ইসলামী মূল্যবোধের প্রচার হেফাজতের কাছ থেকে জামায়াতকে শেখা উচিত: রাশেদ খাঁন

রাজনীতি

ইসলামী মূল্যবোধের প্রচার হেফাজতের কাছ থেকে জামায়াতকে শেখা উচিত: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, ইসলামী মূল্যবোধের প্রচার কীভাবে করতে হয়, তা হেফাজতে ই...

২০২৬-১০-০২ ১৪:৪৯

ফেরদৌসী মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় তারেক রহমানকে সারজিসের ধন্যবাদ

রাজনীতি

ফেরদৌসী মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় তারেক রহমানকে সারজিসের ধন্যবাদ

মিরপুরের রাড্ডা ক্লিনিকের ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় প্রধানমন্ত...

২০২৬-১০-০১ ১৪:৪৭

দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে জনগণ প্রস্তুত: গয়েশ্বর

রাজনীতি

দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে জনগণ প্রস্তুত: গয়েশ্বর

দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দেশি-বিদেশি সব ষড়যন্ত্র ও অপচেষ্টা রুখে দিতে জনগণ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির...

২০২৬-১০-০১ ১৪:৩৩

দোসররা এখনও সক্রিয়, নাশকতা করছে: গয়েশ্বর চন্দ্র রায়

রাজনীতি

দোসররা এখনও সক্রিয়, নাশকতা করছে: গয়েশ্বর চন্দ্র রায়

জনগণের প্রতিরোধের মুখে স্বৈরাচার বিতাড়িত হলেও তাদের দোসররা এখনও সক্রিয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়...

২০২৬-০৯-২৯ ১৪:০১