বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

হালখাতা বনাম সংস্কার: সরকারের নতুন বছরের চ্যালেঞ্জ নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

হালখাতা বনাম সংস্কার: সরকারের নতুন বছরের চ্যালেঞ্জ নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

সংস্কারের বকেয়া রেখে সরকার নতুন বছরের হালখাতা খুলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার মতে, এই ‘বকেয়া’ হলো জুলাই সনদ বাস্তবায়নের বিষয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বাংলামোটরের নেভি গলিতে এনসিপির পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “হালখাতায় যেমন সব বকেয়া পরিশোধ করা হয়, তেমনি জাতীয় জীবনের বকেয়াও পরিশোধ করতে হবে। আমাদের কাছে সবচেয়ে বড় বকেয়া হলো জুলাই সনদ।”

তিনি আরও বলেন, জনগণ যে সংস্কারের প্রত্যাশা করেছিল, তা এখনো পূরণ হয়নি। “নতুন সরকার গঠিত হলেও জনগণ কাঙ্ক্ষিত সংস্কার পায়নি,”—যোগ করেন তিনি।

গণভোট প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, যারা গণভোটের রায় মানতে চায় না বা অমান্য করার চেষ্টা করছে, তাদের দ্রুত সংস্কার বাস্তবায়নে বাধ্য করতে হবে।

তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে জনগণের সঙ্গে ‘বেইমানি’ করা হয়েছে। এসব অধ্যাদেশ দ্রুত বিল আকারে এনে আইনে পরিণত করার দাবি জানান তিনি।

সংস্কৃতি প্রসঙ্গে তিনি বলেন, অতীতে পহেলা বৈশাখসহ বিভিন্ন উৎসবকে দলীয়করণ করা হয়েছিল। এখন সেগুলোকে নাগরিক উৎসব হিসেবে উদযাপন করার চেষ্টা চলছে। সংস্কারের পাশাপাশি সাংস্কৃতিক মুক্তির আন্দোলনও চলমান থাকবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও

বিদেশের সঙ্গে সম্পাদিত সব মৌলিক চুক্তি সংসদে আনার দাবি জামায়াত আমিরের

রাজনীতি

বিদেশের সঙ্গে সম্পাদিত সব মৌলিক চুক্তি সংসদে আনার দাবি জামায়াত আমিরের

সংসদকে পাশ কাটিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ব...

২০২৬-০৬-২৭ ১৮:৩৮

এখন থেকে ফতোয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবো, সংসদে জামায়াত এমপির কটাক্ষ

রাজনীতি

এখন থেকে ফতোয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবো, সংসদে জামায়াত এমপির কটাক্ষ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যের সমালোচনা করে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী কটাক্ষ করে...

২০২৬-০৬-২৭ ১৮:১২

তারেক রহমানের বিদেশ সফর সফল হওয়ায় স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

রাজনীতি

তারেক রহমানের বিদেশ সফর সফল হওয়ায় স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফরের সাফল্য উদযাপন উপলক্ষে রাজধানীতে আনন্দ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছা...

২০২৬-০৬-২৭ ১৬:৩৮

আ.লীগের পথে হাঁটছে সরকারি দল: জামায়াত আমির

রাজনীতি

আ.লীগের পথে হাঁটছে সরকারি দল: জামায়াত আমির

জাতীয় নির্বাচনের পর বর্তমান সরকারি দলের নেতাকর্মীরা জামায়াতে ইসলামীর ৫ নেতাকর্মীকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন দলটির...

২০২৬-০৬-২৫ ২৩:১৯

দুর্নীতির প্রমাণ পেলে পদত্যাগের ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

রাজনীতি

‘আগে রিকশায় চড়তাম, এখন গাড়িতে চড়ি’ দুর্নীতির প্রমাণ পেলে পদত্যাগের ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

জাতীয় সংসদে জুলাই অভ্যুত্থান-সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্য করে করা বিভিন্ন মন্তব্য ও কটাক্ষের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ক...

২০২৬-০৬-২৫ ২১:৪৯

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী

রাজনীতি

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা...

২০২৬-০৬-২৪ ১৪:২৮