শনিবার, ৪ জুলাই ২০২৬ ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

জামায়াতের বৈশাখী শোভাযাত্রায় ‘বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন’ রুখে দেওয়ার আহ্বান

জামায়াতের বৈশাখী শোভাযাত্রায় ‘বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন’ রুখে দেওয়ার আহ্বান

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীতে বৈশাখী শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শোভাযাত্রা থেকে বক্তারা বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন রুখে দিয়ে দেশীয় সংস্কৃতি সংরক্ষণের দাবি জানান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়। এতে নারী, শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শোভাযাত্রায় দেশীয় সংস্কৃতির নানা উপাদান যেমন—পলো, ঢেঁকি, খেওয়া জাল ও কুলা প্রদর্শিত হয়। বাঙালিয়ানার সাজে শিশুদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দেশাত্মবোধক, জারি, সারি ও ভাটিয়ালি গানে উৎসবমুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

এর আগে সমাবেশে জামায়াতের নেতারা বলেন, দেশীয় সংস্কৃতিকে এগিয়ে নিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পশ্চিমা ও বিজাতীয় সংস্কৃতির প্রভাব রোধে সরকারের প্রতি আহ্বান জানান তারা। পাশাপাশি ইসলামী মূল্যবোধের পরিপন্থী সংস্কৃতি থেকে বিরত থাকার কথাও উল্লেখ করা হয়।

এদিকে, বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। র‍্যালিটি শাহবাগ ঘুরে ইস্কাটনে গিয়ে শেষ হয়। পরে ‘নাগরিক বর্ষবরণ ১৪৩৩’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

রাজধানীজুড়ে দিনভর নানা আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে ভোর থেকেই ‘হাজারো কণ্ঠে বর্ষবরণ’ অনুষ্ঠানে অংশ নেন শিল্পীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও ছিল উৎসবের আমেজ। চারুকলা অনুষদ থেকে শুরু হওয়া বৈশাখী শোভাযাত্রা শাহবাগ, টিএসসি ও দোয়েল চত্বর প্রদক্ষিণ করে আবারও চারুকলায় এসে শেষ হয়। বর্ণিল মোটিফ ও ভাস্কর্যে সাজানো এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’।

উৎসবমুখর পরিবেশে নতুন বছরের জন্য সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন অংশগ্রহণকারীরা।

আরও

ছুটির দিনে হাসপাতালে রোগীদের খোঁজ নিলেন মাসুদ সাঈদী

রাজনীতি

ছুটির দিনে হাসপাতালে রোগীদের খোঁজ নিলেন মাসুদ সাঈদী

ছুটির দিনেও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখে পিরোজপুর জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ স...

২০২৬-০৬-২৭ ২৩:০৬

সরকার আ.লীগের পথে হাঁটা শুরু করেছে: আসিফ মাহমুদ

রাজনীতি

সরকার আ.লীগের পথে হাঁটা শুরু করেছে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমরা নির্বাচনের আগে দেখেছি, আমাদের যিনি এখন প্রধা...

২০২৬-০৬-২৭ ২২:৩৮

বিদেশের সঙ্গে সম্পাদিত সব মৌলিক চুক্তি সংসদে আনার দাবি জামায়াত আমিরের

রাজনীতি

বিদেশের সঙ্গে সম্পাদিত সব মৌলিক চুক্তি সংসদে আনার দাবি জামায়াত আমিরের

সংসদকে পাশ কাটিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ব...

২০২৬-০৬-২৭ ১৮:৩৮

এখন থেকে ফতোয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবো, সংসদে জামায়াত এমপির কটাক্ষ

রাজনীতি

এখন থেকে ফতোয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবো, সংসদে জামায়াত এমপির কটাক্ষ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যের সমালোচনা করে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী কটাক্ষ করে...

২০২৬-০৬-২৭ ১৮:১২

তারেক রহমানের বিদেশ সফর সফল হওয়ায় স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

রাজনীতি

তারেক রহমানের বিদেশ সফর সফল হওয়ায় স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফরের সাফল্য উদযাপন উপলক্ষে রাজধানীতে আনন্দ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছা...

২০২৬-০৬-২৭ ১৬:৩৮

আ.লীগের পথে হাঁটছে সরকারি দল: জামায়াত আমির

রাজনীতি

আ.লীগের পথে হাঁটছে সরকারি দল: জামায়াত আমির

জাতীয় নির্বাচনের পর বর্তমান সরকারি দলের নেতাকর্মীরা জামায়াতে ইসলামীর ৫ নেতাকর্মীকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন দলটির...

২০২৬-০৬-২৫ ২৩:১৯