বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

কারা হেফাজতে নিহত বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রীর সহায়তা

কারা হেফাজতে নিহত বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রীর সহায়তা

২০১৬ সালে পুলিশের হেফাজতে নিহত রাজধানীর লালবাগের ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন মাহবুবের অসুস্থ স্ত্রী পাপিয়া আক্তার রিনার চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে প্রতিনিধি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন চিকিৎসার বিষয়ে খোঁজ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

পরে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন এবং অর্থোপেডিক সার্জন ডা. শাহ মো. আমান উল্লাহ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হাসপাতালে গিয়ে পাপিয়া আক্তারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসা সহায়তা ও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ এবং ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহসহ অন্যান্যরা।

উল্লেখ্য, লালবাগ থানা বিএনপির নেতা আনোয়ার হোসেন মাহবুব ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি জেলহাজতে থাকা অবস্থায় মারা যান।

আরও

‘স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপেছে’—টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর বক্তব্য

রাজনীতি

‘স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপেছে’—টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর বক্তব্য

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান বিরোধী দলের আচরণে ‘স্বৈরাচারের ভূত’ ভর করেছে। তাঁর দাবি, অতীতের মতোই এখনো বিরো...

২০২৬-০৪-১৪ ২০:২৮

শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতার নির্দেশ তারেক রহমানের

রাজনীতি

শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতার নির্দেশ তারেক রহমানের

দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় দলের নেতাকর্মীদের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্য...

২০২৬-০৪-১২ ২০:৫৯

দুপুরে জামিন, বিকেলে কারামুক্ত শিরীন শারমিন চৌধুরী

রাজনীতি

জামিননামা কারাগারে পৌঁছানোর পর সন্ধ্যায় মুক্তি, পরিবারের সঙ্গে কারাগার ত্যাগ দুপুরে জামিন, বিকেলে কারামুক্ত শিরীন শারমিন চৌধুরী

হত্যাচেষ্টা মামলায় দুপুরে জামিন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিকেলে কারামুক্ত হয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

২০২৬-০৪-১২ ১৮:৫৭

জামিননামা পৌঁছালেই মুক্তি পাচ্ছেন শিরীন শারমিন

রাজনীতি

জামিননামা পৌঁছালেই মুক্তি পাচ্ছেন শিরীন শারমিন

জুলাই আন্দোলনের সময়ের আশরাফুল হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিন পেয়েছেন। জামিনের কাগজ...

২০২৬-০৪-১২ ১৮:৩১

সংরক্ষিত নারী আসনে যোগ্যতা ও আন্দোলনের অভিজ্ঞতাকেই অগ্রাধিকার দেবে বিএনপি

রাজনীতি

সংরক্ষিত নারী আসনে যোগ্যতা ও আন্দোলনের অভিজ্ঞতাকেই অগ্রাধিকার দেবে বিএনপি

সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে যোগ্যতা, আন্দোলনে সক্রিয় ভূমিকা এবং ব্যক্তিগত ত্যাগকে গুরুত্ব দেবে বাংলাদেশ জাতীয়ত...

২০২৬-০৪-১২ ১৪:০৫

তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই: বিরোধীদলীয় নেতা

রাজনীতি

তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই: বিরোধীদলীয় নেতা

দেশে জ্বালানি তেলের তীব্র সংকটের অভিযোগ তুলে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন, “এনার্জিতে...

২০২৬-০৪-১১ ২১:০৯