শনিবার, ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের অনন্ত যাত্রা

প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের অনন্ত যাত্রা

প্রবীণ আওয়ামী লীগ নেতা, বর্ষিয়াণ রাজনৈতিক ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন ( ইন্না ..... রাজিউন)। সোমবার (০১ জুন) বিকাল সাড়ে ৩টায় ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। কন্যা, জামাতা, নাতিসহ আত্মী-স্বজন, অনুসারী ও বহুগুনগ্রাহি রেখে গেছেন। এর মাধ্যমে বাংলাদেশের এক ঐহিহাসিক রাজনীতিবিদের জীবনাবসান ঘটলো। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভূগছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় ঢাকায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। নিহতের শ্যালক পিন্টু তালুকদার জানান, মঙ্গলবার দুপুরে তার মরদেহ ভোলায় আনা হবে। জোহরবাদ ভোলা সরকারি স্কুল মাঠে দ্বিতীয় জানাযা ও তার জন্মভূমি সদর উপজেলা দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের বাড়িতে তৃতীয় জানাযা শেষে পারিবারিক করস্থানে তার মায়ের কবরের পাশে দাফন করা হবে। এদিকে মৃত্যুর খবরে তোফায়েল আহমেদের গ্রামের বাড়িতে সমবেদনা জানাতে ভীড় করেন স্বজন- শুভানুধ্যায়ীরা।

এদিকে তোফায়েল আহমেদের অনন্ত বিদায়ের খবরে শোকের ছায়া নেমে এসেছে তার জন্মভূমি ভোলায়। তার স্বজন, শুভাকাঙ্খি ও দলীয় অনুসারীদের মধ্যে শোক নেমে আসে। শোকাহত হয়েছেন বিভিন্ন রাজনিতক নেতৃবৃন্দ।
ভোলা জেলা বিএনিপর আহবায়ক ও জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, তোফায়েল আহমেদের মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে শোকাহত হয়েছি। তার সাথে দীর্ঘ দিন রাজনীতি করেছি। আমি একটি দলের নেতৃত্ব দিয়েছে এবং সে আওয়ামী লীগের বিশিষ্ট নেতা ছিলেন সেহিসাবে চিনি। তার মৃত্যুতে ভোলাবাসী একজন অভিভাবক হারিয়েছে। তার বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করেন। তোফায়েল আহমেদের প্রতিবেশি সৈয়দ আহম্মদ জানান, কোড়ালিয়া তথা ভোলার নামের সাথে তোয়ায়েল আহমেদের নাম অঙ্গাঅঙ্গভাবে জড়িত। সারাদেশে এমনকি দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও ভোলাকে চিনিয়েছেন তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদের নাতি মো. শাকিল জানান, তাদের মাথার উপর যে বটবৃক্ষটি ছিল সেটি আজ দুনিয়া ছেড়ে চলে গেছে। তোফায়েল আহমেদের বনার্ঢ্য জীবন:

বাংলাদেশের রাজনীতি ও আন্দোলণ সংগ্রামের অগ্রনায়কের নাম তোয়ায়েল আহমেদ। সাগরকূলের দ্বীপজনপদ ভোলার কোড়ালিয়া গ্রামের ১৯৪৩ সালের ২২ অক্টোবর জন্মগ্রহণ করেন। পিতা মৌলভী ব্যবসায়ী আজহার আলী ও মা গৃহীনি ফাতেমা খানম। ১৯৬৪ সালে সদর উপজেলার ধনিয়ার বাসিন্দা আলহাজ মফিজুল হক তালুকদারের বড় মেয়ে আনোয়ারা বেগমের সঙ্গে তার বিবাহিত জীবন শুরু হয়। তোফায়েল আহমেদ এক কন্যার জনক।

আরও

বিশ্বকাপের উন্মাদনায় মেহেরপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

সারা দেশ

বিশ্বকাপের উন্মাদনায় মেহেরপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সারা বিশ্বের মতো মেহেরপুরেও বইতে শুরু করেছে ফুটবল উন্মাদনার হাওয়া। প্রিয় দলকে সমর্থন...

২০২৬-০৬-১২ ২২:৩৩

গাইবান্ধায় গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির চেষ্টা : আটক ৭

সারা দেশ

গাইবান্ধায় গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির চেষ্টা : আটক ৭

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার একটি চাতালে ঘোড়া জবাই করে মাংস পাচারের চেষ্টাকালে স্থানীয় জনতার হাতে ৭ জনকে আটক করা হয়েছে...

২০২৬-০৬-১২ ২২:২৬

পাংশা উপজেলা পরিষদে স্টার্টআপ, সাইন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

সারা দেশ

পাংশা উপজেলা পরিষদে স্টার্টআপ, সাইন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-এর আয়োজনে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে স্টার্টআপ, সাইন্স প্রজেক্ট ও ই...

২০২৬-০৬-১২ ২২:১৩

জীবননগরে বিএসএফের ‘পুশইন’ প্রতিরোধে জামায়াতের সমাবেশ, সীমান্তে নজরদারি জোরদারের দাবি

সারা দেশ

জীবননগরে বিএসএফের ‘পুশইন’ প্রতিরোধে জামায়াতের সমাবেশ, সীমান্তে নজরদারি জোরদারের দাবি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ‘পুশইন’ প্রচেষ্টার প্রতিবাদ এবং তা প্রতিরোধের দাবিতে চুয়াডাঙ্গার জীবননগরে সমা...

২০২৬-০৬-১২ ২২:০৯

তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন -কেসিসি প্রশাসক

সারা দেশ

তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন -কেসিসি প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, উদ্ভাবনী ধারণা প্রদর্শনী হলো ক্ষুদে বিজ্ঞানীদের মিলনমেলা। তথ্যপ্...

২০২৬-০৬-১২ ২১:০৬

কিচকে কলেজের স্বপ্ন বাস্তবায়নের পথে, জায়গা পরিদর্শনে প্রতিমন্ত্রী

সারা দেশ

কিচকে কলেজের স্বপ্ন বাস্তবায়নের পথে, জায়গা পরিদর্শনে প্রতিমন্ত্রী

দীর্ঘদিনের অপেক্ষা ও প্রত্যাশার অবসান ঘটতে যাচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচকবাসীর। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...

২০২৬-০৬-১২ ২১:০৩