বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

প্রাথমিক শিক্ষা পদক পাচ্ছেন রংপুর বিভাগের তিন শিক্ষকসহ পাঁচজন

প্রাথমিক শিক্ষা পদক পাচ্ছেন রংপুর বিভাগের তিন শিক্ষকসহ পাঁচজন

জাতীয় পর্যায়ে 'প্রাথমিক শিক্ষা পদক-২০২৬'-এ শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন রংপুর বিভাগের তিন শিক্ষকসহ পাঁচজন। নির্বাচিতদের মধ্যে একজন নারী শিক্ষকও রয়েছেন।

এর আগে গত ৮ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব মাহবুবা আইরিন এবং শিক্ষা অফিসার মো. রোকনুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিতদের নাম নিশ্চিত করা হয়।

শনিবার (১১ জুলাই) প্রাথমিক শিক্ষা পদকের ১৭টি ক্যাটাগরির চূড়ান্ত ফলাফল জেলা পর্যায়ে পাঠানো হয়।

ফলাফলে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত তিনজন হলেন— শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) ক্যাটাগরিতে ঠাকুরগাঁও জেলার ধন্দোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মালেকা মোকাররমা (মলি), শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) ক্যাটাগরিতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার শরিফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেদায়েত হোসেন এবং শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) ক্যাটাগরিতে সৈয়দপুর উপজেলার শ্বাসকন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান।

এ ছাড়া শ্রেষ্ঠ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ক্যাটাগরিতে রংপুরের বদরগঞ্জ উপজেলার মো. আব্দুল লতিফ এবং শ্রেষ্ঠ ইউআরসি (ইউনিয়ন রিসোর্স সেন্টার) ইনস্ট্রাক্টর ক্যাটাগরিতে দিনাজপুর সদর উপজেলার মো. লুৎফর রহমান নির্বাচিত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উপপরিচালক মো. আজিজুর রহমান জানান, প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জাতীয় পর্যায়ে ১৭টি ক্যাটাগরির মধ্যে রংপুর বিভাগ থেকে তিনজন শিক্ষক, একজন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং একজন ইউআরসি ইনস্ট্রাক্টর শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। আগামী ১৫ জুলাই রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁদের হাতে এ পদক তুলে দেবেন।

আরও

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর হচ্ছে কেসিসি

সারা দেশ

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর হচ্ছে কেসিসি

খুলনা সিটি কর্পোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির এক সভা আজ মঙ্গলবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত...

২০২৬-০৯-২৯ ২২:০৮

শালিখা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সারা দেশ

শালিখা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

মাগুরার শালিখায় সমবায় অধিদপ্তরের নিবন্ধিত ‘শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’-এর চেয়ারম্যান বাহারুল...

২০২৬-০৯-২৯ ২১:০৬

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে জেলাল শেখ (৫০) নামের এক মাংস ব্যবসায়ির ২৫...

২০২৬-০৯-২৯ ২১:০৫

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

সারা দেশ

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

মীরসরাইয়ের এমপি নুরুল আমিন এর উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পশ্চিম খৈয়াছড়া পালগ্রাম...

২০২৬-০৯-২৯ ২০:২৬

১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

সারা দেশ

১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

নারায়ণগঞ্জের বন্দরে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় মো. মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে...

২০২৬-০৯-২৯ ২০:০৮

বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা

সারা দেশ

বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর হার্ট ফা...

২০২৬-০৯-২৯ ১৮:৪৪