শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ

পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ

বরগুনার পাথরঘাটায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে পুনঃখনন করা খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭ হাজার ৫০০টি বৃক্ষরোপণ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা গ্রামে রয়্যাল ড্যানিশ এম্ভাসির অর্থায়নে ব্র্যাকের ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল ইনোভেশন প্রোগ্রাম (সিইআইপি)-এর ‘রেইন ফর লাইফ’ প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রকল্পের আওতায় ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী মিলিয়ে ৭ হাজার ৫০০টি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি উপকূলীয় পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে আরও ১০ হাজার ম্যানগ্রোভ চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘রেইন ফর লাইফ’ প্রকল্পের অপারেশন ম্যানেজার কৃষিবিদ মো. আসাদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্র দাস। বিশেষ অতিথি ছিলেন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’-এর উপজেলা সমন্বয়কারী, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন এবং পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছগির আলম।

প্রধান অতিথির বক্তব্যে শুভ্র দাস বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জলবায়ু-সহনশীল গাছ লাগানোর মতো পরিবেশবান্ধব উদ্যোগের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা, মাটির ক্ষয় রোধ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে অতিথি ও স্থানীয় কৃষকদের অংশগ্রহণে পুনঃখনন করা খালের পাড়ে বিভিন্ন প্রজাতির জলবায়ু-সহনশীল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

শফিকুল ইসলাম খোকন বলেন, পরিবেশ রক্ষা করা আমাদের মানবিক এবং নৈতিক দায়িত্ব। আমাদের সেই দায়িত্ববোধ থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছি। এই গাছগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব যদি স্থানীয়রা না নেয় তাহলে গাছগুলো স্থায়িত্ব থাকবে না। তাই আমাদের নৈতিক দায়িত্ব মনে করে গাছগুলো রক্ষা করতে হবে।

আরও

নড়াইলে আধিপত্যের জেরে ভ্যান-চালককে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে আধিপত্যের জেরে ভ্যান-চালককে কুপিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলায় ইসলাম শেখ (৫০) নামে এক ভ্যান চালকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

২০২৬-০৯-১০ ১৮:৫০

মীরসরাইয়ে রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ

সারা দেশ

মীরসরাইয়ে রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ

চট্টগ্রামের মীরসরাই উপজেলার মায়ানীতে রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের...

২০২৬-০৯-১০ ১৮:৪৬

২৪ঘন্টায়ও উদ্ধার হয়নি ভোলায় মেঘনার পাড় ধসে নিখোঁজ ২যুবক

সারা দেশ

২৪ঘন্টায়ও উদ্ধার হয়নি ভোলায় মেঘনার পাড় ধসে নিখোঁজ ২যুবক

ভোলার মেঘনা নদীর পাড়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে পাড় ধসে নদীতে পড়ে নিখোঁজ হন বিজিবি সদস্য মো. আমজাদ ও তার খালাতো ভাই...

২০২৬-০৯-১০ ১৭:৪৩

সোনারগাঁয়ে সওজের জায়গায় সাঁড়াশি অভিযান, উচ্ছেদ প্রায় হাজার অবৈধ স্থাপনা

সারা দেশ

সোনারগাঁয়ে সওজের জায়গায় সাঁড়াশি অভিযান, উচ্ছেদ প্রায় হাজার অবৈধ স্থাপনা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা ফলের দোকানসহ প্রায় এক...

২০২৬-০৯-১০ ১৭:৪২