মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পার্বতীপুরে মা-মেয়ের মৃত্যুর ঘটনায় ভিডিও ছড়ানোর অভিযোগ, অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি

পার্বতীপুরে মা-মেয়ের মৃত্যুর ঘটনায় ভিডিও ছড়ানোর অভিযোগ, অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি

দিনাজপুরের পার্বতীপুরে মা ও মেয়ের মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত গৌর চন্দ্র রায়কে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের কালিরহাট বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নিহতদের স্বজনসহ স্থানীয় কয়েকশ নারী-পুরুষ অংশ নেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহত ছবি রানী রায়ের স্বামী রিপেন চন্দ্র রায় অভিযোগ করেন, গত ১৯ জুন তার স্কুলপড়ুয়া মেয়ে পল্লবী রানী রায়কে নিয়ে ফুলবাড়ী উপজেলার দুজারপুর গ্রামের গৌর চন্দ্র রায় ঢাকায় চলে যান। পরে থানায় অভিযোগের পর পুলিশ ২৬ জুন তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

রিপেন চন্দ্র রায়ের দাবি, পরবর্তীতে গৌর চন্দ্র রায় পল্লবীর সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে তাদের দুজনের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এতে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তার মেয়ে পল্লবী রানী (১৪) ও স্ত্রী ছবি রানী রায় (৩৫) গত ১৫ জুলাই নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও দাবি করেন, ঘটনার পর বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ অবস্থায় প্রকৃত ঘটনা উদঘাটন ও অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ বলেন, মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও

উপকূলের সৌন্দর্যের মাঝে বাড়ছে পরিবেশ বিপদের আশঙ্কা

সারা দেশ

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপকূলের সৌন্দর্যের মাঝে বাড়ছে পরিবেশ বিপদের আশঙ্কা

বরগুনার পাথরঘাটার ভোর শুরু হয় নদীর বুকে জেলেদের নৌকার আনাগোনায়। সূর্যের প্রথম আলো পড়তেই বিষখালী নদীর ঢেউ আর উপকূলের স...

২০২৬-০৭-২৮ ১৩:৪৮

ফেনীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৬০০ পরিবার পাচ্ছে ৩৬ টন চাল

সারা দেশ

ফেনীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৬০০ পরিবার পাচ্ছে ৩৬ টন চাল

ফেনীতে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিনামূ...

২০২৬-০৭-২৮ ১৩:৪৭

কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা আরও ১০ দিন বৃদ্ধি, : ১০ আগস্ট মধ্যরাত থেকে শুরু হবে আহরণ-বিপনন

সারা দেশ

কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা আরও ১০ দিন বৃদ্ধি, : ১০ আগস্ট মধ্যরাত থেকে শুরু হবে আহরণ-বিপনন

রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছের অবমুক্ত পোনার স্বাভাবিক বৃদ্ধি ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে চলমান মৎস্য আহরণে নিষেধাজ্ঞ...

২০২৬-০৭-২৮ ১৩:৪০

কোচ নিয়োগে মতবিরোধ, ইতালি ফুটবল ফেডারেশন ছাড়লেন মালদিনি-লিওনার্দো

সারা দেশ

কোচ নিয়োগে মতবিরোধ, ইতালি ফুটবল ফেডারেশন ছাড়লেন মালদিনি-লিওনার্দো

ইতালি জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগকে কেন্দ্র করে মতবিরোধের জেরে দায়িত্ব ছেড়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার পাওলো মালদিন...

২০২৬-০৭-২৮ ০৯:০৫

পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে নাঃ মেহেরপুরে সমাবেশে হাসনাত আব্দুল্লাহ

সারা দেশ

পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে নাঃ মেহেরপুরে সমাবেশে হাসনাত আব্দুল্লাহ

বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠনক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ এমপি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য...

২০২৬-০৭-২৭ ২৩:৩৩