মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কুড়িগ্রামের চিলমারীতে বাঁধের ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের চিলমারীতে বাঁধের ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা বাঁধের ভাঙন রোধে স্থায়ী সিসি ব্লক বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ময়নার খামার যুব সংঘ ও স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে কাঁচকোল সড়কটারী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে স্থানীয় শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, বছরের পর বছর ধরে নদীভাঙনের কারণে এলাকার বসতভিটা, আবাদি জমি, গুরুত্বপূর্ণ সড়ক এবং বিভিন্ন স্থাপনা হুমকির মুখে রয়েছে। প্রতিবছর বর্ষা মৌসুম এলেই ভাঙনের আতঙ্কে দিন কাটাতে হয় স্থানীয়দের। অনেক পরিবার ইতোমধ্যে তাদের ভিটেমাটি হারিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। দ্রুত টেকসই ব্যবস্থা গ্রহণ না করলে কাঁচকোল বাজার থেকে ফকিরেরহাট বাজার পর্যন্ত বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

এ সময় বক্তারা নদীর তীর রক্ষায় স্থায়ী সিসি ব্লক বাঁধ নির্মাণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তারা আরো বলেন, অস্থায়ী ব্যবস্থা নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে নদীভাঙনের স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন ময়নার খামার যুব সংঘের উপদেষ্টা মোছা. নিহারিকা শারমিন (দীপি), সভাপতি মো. মজিদুল হক মুকুল মণ্ডল, সহ-সভাপতি মো. মঞ্জু মিয়া, সাধারণ সম্পাদক মো. হিরন মণ্ডল, মাদ্রাসার সুপার মাওলানা শমসের আলী প্রমূখ। 

বক্তারা আরও বলেন, কাঁচকোল বাজার থেকে ফকিরেরহাট বাজার পর্যন্ত সড়কটি এলাকার মানুষের চলাচল, শিক্ষা, কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীভাঙন অব্যাহত থাকলে এই যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং জনজীবনে বিরূপ প্রভাব পড়বে। তাই পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রকল্প গ্রহণ করে স্থায়ী ব্লক বাঁধ নির্মাণের কাজ শুরু করার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে একটি স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন আয়োজকরা। কর্মসূচিতে রানীগঞ্জ ইউনিয়ন ও ময়নার খামার এলাকার বিপুলসংখ্যক নারী-পুরুষ, তরুণ-যুবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

ফকিরেরহাট থেকে কাঁচকোল এলাকার মধ্যবর্তী অংশে সম্প্রতি ব্রহ্মপুত্রের ডান তীর রক্ষা বাঁধে ব্যাপক ধস ও ফাটল দেখা দিয়েছে। গত এক মাসে চার দফায় প্রায় ১৫০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন হয়েছে এবং প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে ফাটল সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশে জরুরি মেরামতের জন্য চার দফায় মোট ২৪ হাজার জিওব্যাগ বরাদ্দ দেওয়া হলেও, জিওব্যাগ ডাম্পিংয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, নির্ধারিত স্থানে সঠিকভাবে জিওব্যাগ ফেলা হয়নি, ফলে ভাঙনের ঝুঁকি এখনো কাটেনি। এ অবস্থায় অস্থায়ী, মেরামতের পরিবর্তে টেকসই সিসি ব্লক বাঁধ নির্মাণের দাবি আরও জোরালো হয়ে উঠেছে।#

আরও

অভিনব কৌশলে মাদক পাচার, র‌্যাবের জালে দুই নারী

সারা দেশ

অভিনব কৌশলে মাদক পাচার, র‌্যাবের জালে দুই নারী

যাত্রীবাহী বাসে অভিনব কৌশলে নেশাজাতীয় মাদক পরিবহনের সময় দুই নারীকে আটক করেছে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া। এ সময় তাদের কাছ...

২০২৬-০৭-২৮ ১৫:২৪

বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে দেড় বছরের শিশুর মৃত্যু

সারা দেশ

বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে দেড় বছরের শিশুর মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় বাড়ির উঠানে রাখা বাবার ইজিবাইকে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে তানহা (দেড়) নামে...

২০২৬-০৭-২৮ ১৩:৫২

নড়াইলে স্বামী রুবেলের বুকের উপরে বসে লিঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আদরী আটক

সারা দেশ

নড়াইলে স্বামী রুবেলের বুকের উপরে বসে লিঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আদরী আটক

নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় রুবেল শেখ (২৮) নামে এক ভাংড়ি ব্যবসায়ী যুবকের পুরুষাঙ্গ কাটার অভিযোগ উঠেছে তার স্ত্রী আদরী...

২০২৬-০৭-২৮ ১৩:৫১

সোনারগাঁয়ে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী নিহত, আহত ৪

সারা দেশ

সোনারগাঁয়ে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী নিহত, আহত ৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় রাস্তার...

২০২৬-০৭-২৮ ১৩:৫০

উপকূলের সৌন্দর্যের মাঝে বাড়ছে পরিবেশ বিপদের আশঙ্কা

সারা দেশ

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপকূলের সৌন্দর্যের মাঝে বাড়ছে পরিবেশ বিপদের আশঙ্কা

বরগুনার পাথরঘাটার ভোর শুরু হয় নদীর বুকে জেলেদের নৌকার আনাগোনায়। সূর্যের প্রথম আলো পড়তেই বিষখালী নদীর ঢেউ আর উপকূলের স...

২০২৬-০৭-২৮ ১৩:৪৮

ফেনীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৬০০ পরিবার পাচ্ছে ৩৬ টন চাল

সারা দেশ

ফেনীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৬০০ পরিবার পাচ্ছে ৩৬ টন চাল

ফেনীতে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিনামূ...

২০২৬-০৭-২৮ ১৩:৪৭