মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় একাধিক ভুক্তভোগীর দাবি, ভূমির নামজারি ও খারিজ সংক্রান্ত ফাইল আটকে রেখে কৌশলে অনৈতিক টাকা আদায় করা হয়। টাকা না দিলে নিয়মের বেড়াজালে আটকে রাখা হলেও ঘুষ দিলেই দ্রুত অনুমোদন পাওয়া যায়।

মঙ্গলবার (০৬ অক্টোবর) সরেজমিনে হয়রানির সত্যতা পাওয়া যায়। দালালদের দৌরাত্ম্য ও অফিসের কর্মচারীদের কাছে জিম্মি হয়ে ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করেন।

তারুন্দিয়া এলাকার আব্দুল হক নামে এক ভুক্তভোগী ১৩ শতাংশ জমি খারিজের জন্য এক মাস ধরে ঘুরেও কাগজ পাননি বলে ক্ষোভ প্রকাশ করেন।

অন্যদিকে উচাখিলা এলাকার আম্বিয়া খাতুন নামে এক স্কুল শিক্ষিকা খারিজ না পাওয়ায় জমি বিক্রি করতে না পেরে বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

এছাড়া কৃষক ও ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, অফিসের দালালদের মাধ্যমে হাজার হাজার টাকা ঘুষ না দিলে ফাইল সামনেই নেওয়া হয় না এবং সাধারণ মানুষকে চরম হয়রানির শিকার হতে হয়।

এদিকে গত সোমবার (০৫ অক্টোবর) দিবাগত রাতে এসিল্যান্ডের বাসায় নামজারির সরকারি ফাইল নিয়ে যাওয়ার ঘটনায় তাঁর বক্তব্যে চরম অসংগতি দেখা দিয়েছে। রমজান নামের একজন নাইটগার্ড রাতে নথি নিয়ে এসিল্যান্ডের বাসায় যাওয়ায় তাদের কাজ নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। নাইটগার্ডের দায়িত্ব নিরাপত্তা দেওয়া হলেও তিনি সাংবাদিকদের জানান যে তিনি বাসায় ফাইল নিয়ে গিয়েছিলেন। যার প্রেক্ষিতে এসিল্যান্ড প্রথমে বলেন নাইটগার্ড তাঁর বাসায় বাজার দিতে গিয়েছিলেন এবং পরে বক্তব্য বদলে দাবি করেন এক ক্যান্সার রোগীর ফাইল মানবিক কারণে সই করতে নেওয়া হয়েছিল।

 একই ঘটনায় এসিল্যান্ডের এই দুই ধরনের ব্যাখ্যা এবং অনলাইনে নথি থাকা সত্ত্বেও রাতে বাসায় ফাইল নেওয়া নিয়ে দাপ্তরিক স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। এসব অভিযোগ অস্বীকার করে এসিল্যান্ড সালাউদ্দিন বিশ্বাস সবকিছু নিয়ম মেনে হচ্ছে দাবি করলেও, স্থানীয় ভুক্তভোগী ও সচেতন মহল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দুর্নীতি ও হয়রানির দ্রুত অবসান দাবি জানিয়েছেন।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯

আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

সারা দেশ

আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের আদিতমারীতে গৃহবধূ আমেনা বেগমকে নির্যাতন ও যৌনাঙ্গে এসিড নিক্ষেপের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় জড়িত...

২০২৬-১০-০৬ ১৮:২৪