মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কোচ নিয়োগে মতবিরোধ, ইতালি ফুটবল ফেডারেশন ছাড়লেন মালদিনি-লিওনার্দো

কোচ নিয়োগে মতবিরোধ, ইতালি ফুটবল ফেডারেশন ছাড়লেন মালদিনি-লিওনার্দো

ইতালি জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগকে কেন্দ্র করে মতবিরোধের জেরে দায়িত্ব ছেড়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার পাওলো মালদিনি ও ব্রাজিলের সাবেক তারকা লিওনার্দো।

ইতালিয়ান সংবাদমাধ্যম স্কাই স্পোর্ট ইতালি জানিয়েছে, সোমবার ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি জোভান্নি মালাগোর কাছে পদত্যাগপত্র জমা দেন টেকনিক্যাল ডিরেক্টর মালদিনি এবং তাঁর উপদেষ্টা লিওনার্দো।

জানা গেছে, নতুন প্রধান কোচ হিসেবে আন্দ্রেয়া পিরলোর নাম প্রস্তাব করেছিলেন মালদিনি। তবে রাশিয়ান বেটিং প্রতিষ্ঠান ফনবেট-এর সঙ্গে পিরলোর স্পনসরশিপ চুক্তি নিয়ে সৃষ্ট রাজনৈতিক জটিলতার কারণে সেই প্রস্তাব গ্রহণ করেনি ফেডারেশন। এরপরই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন মালদিনি ও লিওনার্দো।

মাত্র ১৬ দিন আগে মালদিনিকে টেকনিক্যাল ডিরেক্টর এবং লিওনার্দোকে তাঁর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। একই সঙ্গে জাতীয় দলভিত্তিক ‘ক্লাব ইতালি’ প্রকল্পের দায়িত্বও দেওয়া হয় মালদিনিকে।

পিরলোর আগে জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তি ও পেপ গার্দিওলাকে আনার চেষ্টা করেছিলেন মালদিনিরা। তবে দুজনই দায়িত্ব নিতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত সাবেক সতীর্থ ও বন্ধু পিরলোর দিকেই ঝুঁকেছিলেন তিনি।

কিন্তু পিরলোকেও নিয়োগ দেওয়া সম্ভব না হওয়ায় এবং ফেডারেশনের কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন না পাওয়ার অনুভূতি থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নেন মালদিনি।

সোমবার দীর্ঘ বৈঠকে লিওনার্দো ইন্টার মিলান ও পিএসজিতে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতার ভিত্তিতে থিয়াগো মোত্তার নামও প্রস্তাব করেন। তবে সেই প্রস্তাবও গ্রহণ না করায় দুজনই পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

এই পরিস্থিতিতে ইতালি জাতীয় দলের নতুন প্রধান কোচ খোঁজার প্রক্রিয়া আবারও নতুন করে শুরু করতে হচ্ছে।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯