রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পাইকগাছায় পারিবারিক বিরোধে বৃদ্ধের মৃত্যু

পাইকগাছায় পারিবারিক বিরোধে বৃদ্ধের মৃত্যু

খুলনার পাইকগাছা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে ধীরেন্দ্রনাথ বৈরাগী (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকাল ৯ টার দিকে খুলনা জেলার পাইকগাছা থানাধীন ২নং কপিলমুনি ইউনিয়নের নাবা গ্রামে এই ঘটনা ঘটে।

খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একই পরিবারের দুই ভাই—বীরেন্দ্রনাথ বৈরাগী (৮০) ও কিরণ বৈরাগীর মধ্যে পারিবারিক সম্পত্তি নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনায় বীরেন্দ্রনাথ বৈরাগী মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত কপিলমুনি ভরতচন্দ্র সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। তার শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও

ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হওয়ায় প্রেসক্লাবের সদস্য এনামুল কবীর টুকু বহিষ্কার

সারা দেশ

ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হওয়ায় প্রেসক্লাবের সদস্য এনামুল কবীর টুকু বহিষ্কার

নড়াইল প্রেসক্লাবের সাধারণ সদস্য এনামুল কবীর টুকুর মুক্তিযোদ্ধা সনদ যাচাই-বাছাই শেষে বাতিল হওয়ায় তাকে প্রেসক্লাব থেকে বহি...

২০২৬-১০-০৪ ১৪:১৫

সার মজুতের ঘটনায় জামায়াত নেতার সদস্য পদ বাতিল

সারা দেশ

সার মজুতের ঘটনায় জামায়াত নেতার সদস্য পদ বাতিল

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে ১৮ বস্তা ইউরিয়া সার মজুতের ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর-২ মো. মনিরু...

২০২৬-১০-০৪ ১০:৫০

ফরিদপুরে জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি সভা

সারা দেশ

ফরিদপুরে জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি সভা

ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) শহরের টেরাকোটা রেস...

২০২৬-১০-০৩ ২৩:২৭

অনলাইনে বিক্রি করা হতো সুইচ গিয়ার, এসআরবির হাতে গ্রেপ্তার ১

সারা দেশ

অনলাইনে বিক্রি করা হতো সুইচ গিয়ার, এসআরবির হাতে গ্রেপ্তার ১

ঢাকার ঘাটারচর লাবনী পয়েন্ট এলাকা থেকে অনলাইনে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা ২০০ পিস বিভিন্ন মডেলের সুইচ গিয়ারসহ এস এম রবিন...

২০২৬-১০-০৩ ২৩:০১