সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পাহাড়ি ঢলে আখাউড়ার নিম্নাঞ্চল প্লাবিত, পানির নিচে আড়াইশ হেক্টর জমি

পাহাড়ি ঢলে আখাউড়ার নিম্নাঞ্চল প্লাবিত, পানির নিচে আড়াইশ হেক্টর জমি

ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। গতকাল সকাল থেকে পানি বাড়তে শুরু করলেও সন্ধ্যার পর তা আরও দ্রুত বেড়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, পাহাড়ি ঢলের পানিতে আখাউড়া পৌরসভা, মোগড়া ইউনিয়ন ও দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকার ফসলি জমি তলিয়ে গেছে। একই সঙ্গে হাওড়া নদীর পানিও বাড়ছে। নদীর বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ দিয়ে পানি ঢুকে পড়ার আশঙ্কায় এসব এলাকার বাসিন্দারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

বিশেষ করে আবদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন জাজিরপুল খাল দিয়ে পাহাড়ি ঢলের পানি প্রবেশ করে আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে কয়েকটি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। রাতেও পানি বাড়তে থাকায় পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

আবদুল্লাহপুর গ্রামের কৃষক আব্দুর রশিদ বলেন, অনেক কষ্ট করে এবং বেশি দামে জমিতে ধান লাগিয়েছিলেন। পাহাড়ি ঢলের পানিতে এখন সব তলিয়ে গেছে। পানি নেমে গেলে কীভাবে আবার ধান লাগাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানান তিনি।

বীরচন্দ্রপুর গ্রামের কৃষক মনু মিয়াও একই ধরনের আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি বলেন, ধানের জমি পানির নিচে চলে গেছে। এভাবে পানি বাড়তে থাকলে বড় ধরনের ক্ষতি হবে। কৃষকদের পাশে দাঁড়াতে দ্রুত সরকারি উদ্যোগ প্রয়োজন।

ইউপি সদস্য রহিম মিয়া বলেন, পানি যেভাবে বাড়ছে, তাতে নিম্নাঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে বাঁধের ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দারা বেশি দুশ্চিন্তায় রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, আখাউড়া পৌরসভা, মোগড়া ও দক্ষিণ ইউনিয়নের এলাকায় প্রায় আড়াইশ হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে। তবে পানি দ্রুত নেমে গেলে ফসলের ক্ষতির আশঙ্কা খুব কম থাকবে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া জানান, পাহাড়ি ঢলের কারণে নিম্নাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পানি বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

আরও

মেহেরপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানে ৭৩ হাজার টাকা জরিমানা

সারা দেশ

মেহেরপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানে ৭৩ হাজার টাকা জরিমানা

মেহেরপুরের গাংনী বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানে মোট ৭৩ হাজার টাকা জরিমানা করা হ...

২০২৬-০৮-২৪ ১৫:৩৯

সিংড়ায় অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সারা দেশ

সিংড়ায় অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নাটোরের সিংড়া উপজেলার নলবাতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাঁচ শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।...

২০২৬-০৮-২৪ ১৪:৪৩

গ্যাসের চাপ কম থাকায় ভালুকায় বন্ধ দুই কারখানা, সংকটে আরও পাঁচটি

সারা দেশ

গ্যাসের চাপ কম থাকায় ভালুকায় বন্ধ দুই কারখানা, সংকটে আরও পাঁচটি

গ্যাসের চাপ স্বাভাবিক না হওয়ায় ময়মনসিংহের ভালুকায় শিল্পকারখানাগুলোর উৎপাদনে সংকট অব্যাহত রয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার...

২০২৬-০৮-২৪ ০৮:৪৫

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মীরসরাইয়ে আনন্দ মিছিল

সারা দেশ

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মীরসরাইয়ে আনন্দ মিছিল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মীরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারের আনন্দ মিছিল ও করেছেন মী...

২০২৬-০৮-২৪ ০০:০৭

হত্যার পর বাড়িতে গোসল-ইয়াবা সেবন, চাঞ্চল্যকর ঘটনায় যেসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ

সারা দেশ

রংপুরে ৪ খুন হত্যার পর বাড়িতে গোসল-ইয়াবা সেবন, চাঞ্চল্যকর ঘটনায় যেসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী পার্থী...

২০২৬-০৮-২৩ ২৩:৪১