মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মেহেরপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানে ৭৩ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানে ৭৩ হাজার টাকা জরিমানা

মেহেরপুরের গাংনী বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানে মোট ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় নান্না বিরানি হাউজ থেকে ৬০০টির বেশি বোতল কেওড়া জল এবং মেসার্স সোহাগ মেডিসিন কর্নার থেকে প্রায় চার বস্তা ওষুধ জব্দ করা হয়।

আজ সোমবার দুপুর পর্যন্ত গাংনী বাজারে এ অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান।

অভিযানে নান্না বিরানি হাউজকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। খাবার তৈরিতে কেওড়া জল ব্যবহারের অভিযোগে প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে ৬০০টির বেশি বোতল কেওড়া জল পাওয়া যায়। পরে জব্দ করা এসব কেওড়া জল ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

এ ছাড়া মেসার্স সোহাগ মেডিসিন কর্নারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি থেকে প্রায় চার বস্তা ওষুধ জব্দ করা হয়েছে। অভিযানে জানানো হয়, এসব ওষুধ বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসকদের বিনামূল্যে সরবরাহ করেন। বিনামূল্যে সরবরাহ করা ওষুধ বিভিন্ন দোকানে বিক্রির চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
অন্যদিকে, নিরাপদ খাদ্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় কার্নিভাল রেস্টুরেন্টকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান বলেন, ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে বাজার তদারকি করা হচ্ছে। অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় আইন অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং অননুমোদিত কেওড়া জল ও বিক্রির উদ্দেশ্যে রাখা বিনামূল্যের ওষুধ জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রিয়াজ মাহমুদ, ক্যাবের গাংনী উপজেলা সাধারণ সম্পাদক মাহাবুব আলম, মেহেরপুর জেলা পুলিশের একটি দল এবং র‌্যাব-১২-এর একটি দল।

 

আরও

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে বিআরটিএর ২ কোটি ৫৫ লাখ টাকার চেক বিতরণ

সারা দেশ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে বিআরটিএর ২ কোটি ৫৫ লাখ টাকার চেক বিতরণ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে আর্থিক সহ...

২০২৬-০৮-২৫ ১৬:৩৬

নেত্রকোনায় সামাজিক পরিবেশের অবক্ষয় রোধে করণীয় বিষয়ক আলোচনা

সারা দেশ

নেত্রকোনায় সামাজিক পরিবেশের অবক্ষয় রোধে করণীয় বিষয়ক আলোচনা

সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের অবক্ষয় রোধ এবং ভুল তথ্য মোকাবিলায় নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা আজ মঙ্গলবার নে...

২০২৬-০৮-২৫ ১৬:৩৫

বয়রাগাদী কাজী অফিসে ইউএনওর আকস্মিক পরিদর্শন, ফি রশিদ বহি জব্দ

সারা দেশ

বয়রাগাদী কাজী অফিসে ইউএনওর আকস্মিক পরিদর্শন, ফি রশিদ বহি জব্দ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়ন কাজী অফিসে আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুম্পা...

২০২৬-০৮-২৫ ১৬:৩৪

নড়াইলে মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

সারা দেশ

নড়াইলে মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

নড়াইলের লোহাগড়া উপজেলায় মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. বাচ্চু খান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

২০২৬-০৮-২৫ ১৬:৩৩

কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ

সারা দেশ

কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নে কর্মরত ৪৬ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও ২৫ ধরনের পোশাক সামগ্রী বিতরণ করা হয়...

২০২৬-০৮-২৫ ১৬:৩২

ভারতের পানি আগ্রাসনের শিকার আমাদের দেশের মানুষ যেন না হতে পারে, আমরা সজাগ থাকবো

সারা দেশ

ফেনীতে পানি সম্পদ মন্ত্রী এ্যানি ভারতের পানি আগ্রাসনের শিকার আমাদের দেশের মানুষ যেন না হতে পারে, আমরা সজাগ থাকবো

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দূর্ণীতির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ এবং চ্যালেঞ্জ। দুর্নীতির যেটা...

২০২৬-০৮-২৫ ১৬:৩১