বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জের শিবালয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মোড়কবিহীন ও অনুমোদনহীন বেকারি পণ্য তৈরি এবং বিভিন্ন ক্ষতিকর উপাদান মিশিয়ে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ‘ফ্রেন্ডস ব্রেড এন্ড বেকারি’কে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলার বরঙ্গাইল বাজারসংলগ্ন ওই বেকারি কারখানায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ধরনের বেকারি পণ্য তৈরি করা হচ্ছিল। এসব পণ্যে জেল জাতীয় উপাদান, ডালডা ও বিভিন্ন ধরনের ক্ষতিকর উপাদান মেশানোর অভিযোগ পাওয়া যায়। এ ছাড়া উৎপাদিত পণ্যগুলো মোড়কবিহীন ও অনুমোদনহীন অবস্থায় রাখা ও বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিল।

এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে মানিকগঞ্জের নিরাপদ খাদ্য কর্মকর্তা রৌশন আরা বেগম উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মনীষা রানী কর্মকার দেশ রূপান্তরকে বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর হচ্ছে কেসিসি

সারা দেশ

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর হচ্ছে কেসিসি

খুলনা সিটি কর্পোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির এক সভা আজ মঙ্গলবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত...

২০২৬-০৯-২৯ ২২:০৮

শালিখা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সারা দেশ

শালিখা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

মাগুরার শালিখায় সমবায় অধিদপ্তরের নিবন্ধিত ‘শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’-এর চেয়ারম্যান বাহারুল...

২০২৬-০৯-২৯ ২১:০৬

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে জেলাল শেখ (৫০) নামের এক মাংস ব্যবসায়ির ২৫...

২০২৬-০৯-২৯ ২১:০৫

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

সারা দেশ

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

মীরসরাইয়ের এমপি নুরুল আমিন এর উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পশ্চিম খৈয়াছড়া পালগ্রাম...

২০২৬-০৯-২৯ ২০:২৬

১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

সারা দেশ

১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

নারায়ণগঞ্জের বন্দরে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় মো. মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে...

২০২৬-০৯-২৯ ২০:০৮

বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা

সারা দেশ

বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর হার্ট ফা...

২০২৬-০৯-২৯ ১৮:৪৪