বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

অন্ধভাবে কোনো দেশের পক্ষ নেওয়া যুক্তরাজ্যের জাতীয় স্বার্থের পরিপন্থী: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

অন্ধভাবে কোনো দেশের পক্ষ নেওয়া যুক্তরাজ্যের জাতীয় স্বার্থের পরিপন্থী: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ব্রিটেনের সমর্থন দেওয়া উচিত ছিল—সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের এমন মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। তিনি বলেছেন, ২০০৩ সালের ইরাক যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া জরুরি এবং অন্ধভাবে কোনো দেশের পক্ষ নেওয়া ব্রিটেনের জাতীয় স্বার্থের পরিপন্থী।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক বিবৃতিতে টনি ব্লেয়ার বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ব্রিটেনের প্রথম দিন থেকেই সমর্থন দেওয়া উচিত ছিল। তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইভেট কুপার সরাসরি দ্বিমত পোষণ করেন।

কুপার বলেন, “আমি এই বক্তব্যের সঙ্গে একেবারেই একমত নই। রাজনীতিতে এমন কিছু মানুষ আছেন যারা মনে করেন পরিস্থিতি যাই হোক না কেন আমাদের সব সময় যুক্তরাষ্ট্রকে সমর্থন করতে হবে। আবার কেউ কেউ মনে করেন কোনো পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক পদক্ষেপে অংশ নেওয়া উচিত নয়।”

তিনি আরও বলেন, এই দুই ধরনের অবস্থানের কোনোটিই ব্রিটেনের জাতীয় স্বার্থ রক্ষা করে না। তার মতে, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মূল দায়িত্ব হলো ব্রিটিশ নাগরিকদের স্বার্থ ও দেশের নিরাপত্তা নিশ্চিত করা, এবং তিনি সেটিই করছেন।

সাক্ষাৎকারে কুপারকে প্রশ্ন করা হয়, তিনি কি টনি ব্লেয়ারকে যুক্তরাষ্ট্রের ‘অনুগত’ বলছেন কি না। জবাবে তিনি বলেন, মূল বিষয় হলো ইরাক যুদ্ধের সময় যে ভুলগুলো হয়েছিল সেগুলো থেকে শিক্ষা নেওয়া।

উল্লেখ্য, ২০০৩ সালে তৎকালীন লেবার সরকারের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নেতৃত্বে ব্রিটেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরাক যুদ্ধে অংশ নেয়। পরবর্তীতে সেই সিদ্ধান্ত দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়ে।

বিশ্লেষকদের মতে, বর্তমান লেবার সরকার সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে মধ্যপ্রাচ্যের চলমান সংকটের ক্ষেত্রে আরও সতর্ক ও স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রাখার চেষ্টা করছে।

আরও

দেশের স্বার্থে প্রয়োজন হলে ট্রাম্পের বিরোধিতা করতেও পিছপা হব না: ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাজ্যের খবর

দেশের স্বার্থে প্রয়োজন হলে ট্রাম্পের বিরোধিতা করতেও পিছপা হব না: ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

দেশের স্বার্থে প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি বা সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতা করতেও নিজে প্রস্তুত...

২০২৬-০৭-২৬ ১৩:৪৯

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনে কঠিন চ্যালেঞ্জের পাহাড়!

যুক্তরাজ্যের খবর

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনে কঠিন চ্যালেঞ্জের পাহাড়!

অনেক সম্ভাবনার বার্তা দিলেও যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সামনে অপেক্ষা করছে নানা চ্যালেঞ্জ। বিশ্ল...

২০২৬-০৭-২৪ ১৩:০৯

লন্ডনে পাড়া-মহল্লার অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে

যুক্তরাজ্যের খবর

লন্ডনে পাড়া-মহল্লার অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে

লন্ডন জুড়ে চুরি, ব্যক্তিগত ডাকাতি এবং যানবাহন সংক্রান্ত অপরাধ কমেছে, কারণ মেট্রোপলিটন পুলিশ রাজধানীর সবচেয়ে কুখ্যাত অপ...

২০২৬-০৭-২৩ ১৪:১৩

প্রথম বৈঠকেই জীবনযাত্রার ব্যয় মোকাবিলার জন্য মন্ত্রিসভাকে নির্দেশ দিলেন বার্নহ্যাম

যুক্তরাজ্যের খবর

প্রথম বৈঠকেই জীবনযাত্রার ব্যয় মোকাবিলার জন্য মন্ত্রিসভাকে নির্দেশ দিলেন বার্নহ্যাম

প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করার সময় অ্যান্ডি বার্নহ্যাম একটি ‘জীবনযাত্রার ব্যয়-সাশ্র...

২০২৬-০৭-২২ ১৩:১০

পুতিনকে মোকাবিলায় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বানানোর দৌড়ে ৩ দেশ

যুক্তরাজ্যের খবর

পুতিনকে মোকাবিলায় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বানানোর দৌড়ে ৩ দেশ

রিডিংয়ের এক সাধারণ অফিস ভবনে বসে ব্রিটেন, ইতালি এবং জাপানের প্রতিরক্ষা ঠিকাদাররা বিশ্বের অন্যতম গোপন সামরিক প্রকল্প নিয়ে...

২০২৬-০৭-২২ ১৩:০৬

চমক রেখে মন্ত্রিসভা সাজালেন অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের খবর

চমক রেখে মন্ত্রিসভা সাজালেন অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রিসভা ঘোষণা করেছেন। অভিজ্ঞ রাজনীতিকদের...

২০২৬-০৭-২১ ১৯:৩২