সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঝিনাইদহে কলেজ অধ্যক্ষ ও সাবেক মেয়রসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের চার্জসীট

অবৈধ সম্পদ অর্জন ও জাল শিক্ষক নিবন্ধনে চাকরী

অবৈধ সম্পদ অর্জন ও  জাল শিক্ষক নিবন্ধনে চাকরী

জ্ঞাত আয় বর্হিভুত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন মামলায় ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান বিশ্বাস রানু এবং কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুর বিরুদ্ধে র্চাজসীট দাখিল হয়েছে। সম্প্রতি ঝিনাইদহ জেলা দুর্নীতি অফিস এই চার্জসীট প্রদান করে।

এছাড়া শিক্ষক নিবন্ধন সনদ জালিয়াতির একটি মামলায় ঝিনাইদহ-৪ আসনের প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বোন ফাতেমা খাতুন ও তাকে জাল সার্টিফিকেটে নিয়োগ দেওয়ার দায়ে সরকারী মাহতাব উদ্দীন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ মন্ডলের বিরুদ্ধে র্চাজসীট দাখিল করেছে দুদক।

দুদক ও ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালত সুত্রে জানা গেছে, শহরের আরাপপুর সিটি কলেজ পাড়ার বজলুর রহমান বিশ্বাসের ছেলে ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি রোকনুজ্জামান বিশ্বাস রানু সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন করেন।

দুর্নীতি দমন কমিশনের সাবেক সহকারী পরিচালক মোশাররফ হোসেন অভিযোগের সত্যতা পেয়ে তদন্ত শেষে ২০০৪ সালের ২৬(২) ও ২৭(১) ধারা তৎসহ মানি লন্ডারিং আইন প্রতিরোধ আইনের ২০১২ এর ৪(২) ধারামতে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতে ২০২৫ সালে চার্জসীট দাখিল করেন, যার মামলা নং দুদক-১ ও স্পেশাল ট্রাইব্যুনাল ২/২২।

এদিকে ২০১০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত অনুসন্ধান চালিয়ে কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া গ্রামের হাফিজ উদ্দীন বিশ্বাসের ছেলে সাবেক মেয়র আ’লীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজুর বিরুদ্ধে কালো টাকা সাদা করা ও জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের সত্যতা পান। তদন্ত কর্মকর্তা ২০০৪ সালের ২৭(১) তৎসহ মানি লন্ডারিং আইন প্রতিরোধ আইনের ২০১২ এর ৪(২) ধারামতে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতে চার্জসীট দাখিল করেন, যার মামলা নং স্পেশাল ৩/২১। মামলাটি গত ৮ এপ্রিল ১৩২৪ নং স্মারকে বিচারের জন্য যশোর আদালতে পাঠানো হয়েছে।

দুদক সুত্রে জানা গেছে, ঝিনাইদহের কালীগঞ্জ সরকারী মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ফাতেমা খাতুনের বিরুদ্ধে জাল শিক্ষক নিবন্ধন সনদে চাকরী করার অভিযোগের সত্যতা পাওয়া যায়। তিনি এই জাল সনদ দেখিয়ে তিনি তিনটি কলেজে চাকরী করেছেন। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ন আব্দুল লতিফের কন্যা ফতেমা খাতুনের স্থলে নিজের নাম বসিয়ে কালীগঞ্জের ইয়াকুব আলীর কন্যা ফাতেমা খাতুন ২০১২ সালের ৮ম নিবন্ধন পরীক্ষার জাল সনদ তৈরী করেন। নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ন আসল ফাতেমা খাতুনের রেজি নং হচ্ছে ২০১২৮২৩০১৩। অন্যদিকে কালীগঞ্জ সরকারী মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ফাতেমা খাতুনের রেজি নং হচ্ছে ২২১২৮২১২০২।

কালীগঞ্জের ইয়াকুব আলীর কন্যা ও স্থানীয় সাবেক এমপি আনারের বোন ফাতেমা খাতুন ২০১২ সালের ৮ম নিবন্ধন পরীক্ষার জাল সনদ নিয়ে প্রথমে যশোরের একটি কলেজে চাকরী করতেন। সেখান থেকে ইনডেক্স নিয়ে কালীগঞ্জ শহীদ নুর আলী কলেজে যোগদান করেন। এই জাল সনদের বুনিয়াদেই তিনি সরকারী বেতন ভাতা গ্রহন করতে থাকেন। কালীগঞ্জের মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজটি সরকারী করণের পক্রিয়া শুরু হলে তিনি তড়িঘড়ি করে সেখানে যোগদান করেন। ফাতেমা খাতুনকে জাল সনদে চাকরী দেওয়ার দায়ে তৎকালীন সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ মন্ডলকেও দুদকের মামলায় আসামী করা হয়েছে।

মামলার বিষয়ে ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান বিশ্বাস রানু এবং কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু জানিয়েছেন, তাদের বিরুদ্ধে কল্পিত অভিযোগ উত্থাপন করে মামলা ও চার্জসীট প্রদান করা হয়েছে।

রোকনুজ্জামান বিশ্বাস রানু বলেন, তৎকালীন আ’লীগের এমপি তাহজীব আলম সমি সিদ্দিকী তার বিরুদ্ধে দুদক লেলিয়ে দিয়ে এই মামলা করতে সহায়তা করেন। অন্যদিকে কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু বলেছেন তিনি আ’লীগ নেতা হয়েও তার সরকারের আমলে দুইবার জেল খেটেছেন। তিনি দুদকের এই মামলা আইনগত ভাবে মোকাবেল করবেন বলেও জানান।

দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহ সম্বনিত অফিসের উপ-পরিচালক তরুণ কান্তি ঘোষ রোববার বিকালে জানান, তদন্ত শেষে মামলা তিনটির চার্জসীট আদালতে দাখিল করা হয়েছে। এখন বিষয়টি সম্পুর্ন আদালতের এখতিয়ারে রয়েছে।

আরও

গাইবান্ধায় গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ : গ্রেফতার ২

সারা দেশ

গাইবান্ধায় গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ : গ্রেফতার ২

গাইবান্ধার সাঘাটায় বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে এক গৃহবধু (২১)কে পরিত্যক্ত ইটভাটায় নিয়ে ধর্ষণের লোহমর্ষক ঘটনা ঘটেছে। এ সময়...

২০২৬-১০-১২ ১৩:৩৭

ফেনীতে হারানো ৫০ মোবাইল ফোন উদ্ধার করে  মালিকদের কাছে হস্তান্তর করলো পুলিশ

সারা দেশ

ফেনীতে হারানো ৫০ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করলো পুলিশ

ফেনীতে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।

২০২৬-১০-১১ ২১:০৬

সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান

সারা দেশ

সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান

জাতীয় সড়ক নিরাপত্তা দিবস–২০২৬ উপলক্ষে ফরিদপুরের সারদা সুন্দরী মহিলা কলেজে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতাম...

২০২৬-১০-১১ ২০:০০

ফেনীতে ইস্টিশন কনভেনশনের  এ-প্লাস মানের গ্রেড অর্জন

সারা দেশ

ফেনীতে ইস্টিশন কনভেনশনের এ-প্লাস মানের গ্রেড অর্জন

ফেনীর ইস্টিশন রেস্টুরেন্ট এন্ড কনভেনশন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দ্বিতীয় বারের মত এ প্লাস (A+) মানের গ্রেড অর্জ...

২০২৬-১০-১১ ১৯:৫৯

গাইবান্ধায় এক টাকার মাস্টার লুৎফর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

সারা দেশ

গাইবান্ধায় এক টাকার মাস্টার লুৎফর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

এক টাকার শিক্ষক লুৎফর রহমান। বয়সের ভারে নুয়ে পড়া শরীরেও থামেনি পাঠদান। প্রায় পাঁচ দশকের বেশি সময় ধরে শিশুদের মাঝে শ...

২০২৬-১০-১১ ১৯:১৮

মাদক থেকে তরুণদের ফেরাতে খেলাধুলাকে  অগ্রাধিকার দেওয়া হচ্ছে: ত্রাণমন্ত্রী

সারা দেশ

মাদক থেকে তরুণদের ফেরাতে খেলাধুলাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: ত্রাণমন্ত্রী

তরুণ প্রজন্মকে খেলার মাঠমুখী করা, দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলা এবং মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডক...

২০২৬-১০-১১ ১৯:১৫