বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আইন-আদালত

অবৈধ সম্পদ ও মানিলন্ডারিংয়ের অভিযোগ: পরশসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অবৈধ সম্পদ ও মানিলন্ডারিংয়ের অভিযোগ: পরশসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, তার স্ত্রী নাহিদ সুলতানাসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞার আওতায় থাকা অপর আসামি হলেন তানজীন ওহাব বৃষ্টি। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের উপপরিচালক (পর্যবেক্ষণ ও বিচার) এবং অনুসন্ধানকারী কর্মকর্তা এ কে এম মাহবুবুর রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে বলা হয়, শেখ ফজলে শামস পরশ নিজের নামে এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং করে অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগের বিষয়ে বর্তমানে দুদকের অনুসন্ধান চলছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে চলে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন জানায় দুদক। শুনানি শেষে আদালত তিন আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

আরও

নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল

আইন-আদালত

নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে দুজনে...

২০২৬-০৮-২৪ ১৩:০৫

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৪১ মামলা

আইন-আদালত

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৪১ মামলা

ঢাকা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। রাজধানী...

২০২৬-০৮-২০ ০৮:৪২

সমন যথাযথ হলে একতরফা ডিক্রি বাতিলের আবেদন গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায়

আইন-আদালত

সমন যথাযথ হলে একতরফা ডিক্রি বাতিলের আবেদন গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায়

মামলার সমন বিবাদীর সঠিক ঠিকানায় যথাযথভাবে পৌঁছানোর প্রমাণ থাকলে, শুধু সমন পাওয়া যায়নি দাবি করে একতরফা ডিক্রি বাতিলের...

২০২৬-০৮-১৬ ১৩:০০

সালমান শাহ হত্যার বিচার দ্রুত কার্যকরের দাবি

আইন-আদালত

দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সালমান শাহ হত্যার বিচার দ্রুত কার্যকরের দাবি

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচার কার্যকরের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মা...

২০২৬-০৮-১৫ ১৯:০৯

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আইন-আদালত

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি...

২০২৬-০৮-১৫ ১২:৩০

স্ত্রীকে হত্যা মামলায় একযুগ পরে খালাস পেলেন স্বামী

আইন-আদালত

স্ত্রীকে হত্যা মামলায় একযুগ পরে খালাস পেলেন স্বামী

এক যুগ আগে রাজধানীর মোহাম্মদপুরে স্ত্রী ফেরদৌসী আক্তার মেরীকে হত্যার অভিযোগে করা মামলায় স্বামী মো. আব্দুর রহিমকে খালাস দ...

২০২৬-০৮-১১ ১৭:৪৫