বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আইন-আদালত

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৪১ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৪১ মামলা

ঢাকা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে মোট ১ হাজার ৮৪১টি মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে ট্রাফিক নিয়ম অমান্য করায় ৫৮১টি গাড়ি ডাম্পিং এবং ৩৩৩টি গাড়ি রেকার করা হয়।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৫টি বাস, ৬ টি কাভার্ডভ্যান, ১টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলসহ মোট ১৩৭টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৪টি বাস, ১৮টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৮৭টি মোটরসাইকেলসহ মোট ১৬৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১টি বাস, ৪টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৬৫টি সিএনজি ও ১৮০টি মোটরসাইকেলসহ মোট ৩৫৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪১টি বাস, ১৫টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ১টি মোটরসাইকেলসহ মোট ১৬২টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৬টি বাস, ২টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৭৫টি মোটরসাইকেলসহ মোট ১৬১টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১০টি বাস, ৩০টি ট্রাক, ৫৮টি কাভার্ডভ্যান, ৩৫টি সিএনজি, ১৩৭টি মোটরসাইকেলসহ মোট ৩৬৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৫টি বাস, ১৯টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি ও ৯৭টি মোটরসাইকেলসহ মোট ২৮৭টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪০টি বাস, ৩টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৬০টি মোটরসাইকেলসহ মোট ২০৮টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫৮১টি গাড়ি ডাম্পিং ও ৩৩৩টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, রাজধানীর সড়কগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে তাদের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও

সালমান শাহ হত্যা মামলা: আদালতে খলনায়ক ডন, কারাগারে পাঠানোর আবেদন

আইন-আদালত

সালমান শাহ হত্যা মামলা: আদালতে খলনায়ক ডন, কারাগারে পাঠানোর আবেদন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার খলনায়ক আশরাফুল হক ডনকে আদালতে হাজির করা হয়েছে। রোববার বেলা পৌনে ৩টার দিকে তাক...

২০২৬-০৮-০৯ ১৭:০৩

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ. লীগ-ছাত্রলীগের ৬ জন রিমান্ডে

আইন-আদালত

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ. লীগ-ছাত্রলীগের ৬ জন রিমান্ডে

নাশকতার পরিকল্পনা ও ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও...

২০২৬-০৮-০৮ ২২:০৯

হাফিজুর রহমানের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

আইন-আদালত

তনু হত্যা মামলা হাফিজুর রহমানের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান ওরফে তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের জা...

২০২৬-০৮-০৬ ২২:১৮

ইলিয়াস আলী গুম: নতুন মামলা হিসেবে তদন্তের সিদ্ধান্ত ট্রাইব্যুনালের

আইন-আদালত

ইলিয়াস আলী গুম: নতুন মামলা হিসেবে তদন্তের সিদ্ধান্ত ট্রাইব্যুনালের

বিএনপির কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলী নিখোঁজ ও গুমের ঘটনাটি নতুন একটি পৃথক মামলা হিসেবে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জা...

২০২৬-০৮-০৬ ২০:১৭

৭ দিনের রিমান্ডে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা

আইন-আদালত

৭ দিনের রিমান্ডে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা

খালেদা জিয়াকে সমাবেশে যোগ দিতে বাধা দেওয়া, রাস্তা অবরোধ এবং পেপার স্প্রে ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক যুগ্ম...

২০২৬-০৮-০৬ ২০:১৬

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৬ জন, মামলা ৫৭

আইন-আদালত

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৬ জন, মামলা ৫৭

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অভিযোগে...

২০২৬-০৮-০৬ ১১:২৭