রবিবার, ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আইন-আদালত

সালমান শাহ হত্যা মামলা: আদালতে খলনায়ক ডন, কারাগারে পাঠানোর আবেদন

সালমান শাহ হত্যা মামলা: আদালতে খলনায়ক ডন, কারাগারে পাঠানোর আবেদন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার খলনায়ক আশরাফুল হক ডনকে আদালতে হাজির করা হয়েছে। রোববার বেলা পৌনে ৩টার দিকে তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়।

ডনকে কারাগারে আটক রাখার আবেদন করেছে মামলার তদন্ত সংস্থা সিআইডি। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো দক্ষিণের ইন্সপেক্টর আরিফুর রহমান এ আবেদন করেন।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক শাহ আলম জানান, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

আদালতে দেওয়া আবেদনে সিআইডি জানায়, এজাহারে ডনসহ অন্যান্য আসামি ও অজ্ঞাত ব্যক্তিদের পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যার অভিযোগ করা হয়েছে। মামলার তদন্ত এখনো চলমান রয়েছে।

তদন্ত কর্মকর্তা আবেদনে আরও উল্লেখ করেন, ডন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। তিনি জামিনে মুক্তি পেলে তদন্তে বিঘ্ন সৃষ্টি এবং পুনরায় পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।

এর আগে রোববার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশরাফুল হক ডনকে গ্রেফতার করা হয় বলে জানান বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার।

আরও

১৩ বছর বয়সী কিশোরী মাকে নিয়ে আদালতের রায়

আইন-আদালত

১৩ বছর বয়সী কিশোরী মাকে নিয়ে আদালতের রায়

শর্তসাপেক্ষে সাত মাস বয়সী ছেলেসন্তানকে আপাতত কাছে রাখার অনুমতি পেয়েছেন রাজধানীর হাজারীবাগের সেই ১৩ বছর বয়সী কিশোরী মা। শ...

২০২৬-০৮-০৪ ১৮:০৫

দক্ষিণ কেরানীগঞ্জে দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড, ক্ষতিপূরণের নির্দেশ

আইন-আদালত

দক্ষিণ কেরানীগঞ্জে দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড, ক্ষতিপূরণের নির্দেশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দুই তরুণীকে অস্ত্রের মুখে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণ ও সেই ঘটনার ভিডিও ধারণের বহুল আলোচিত মামলায়...

২০২৬-০৮-০৪ ১২:৩৪

জুলাই গণহত্যা: ভাবনা-জায়েদ খানসহ যে ২৮ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ

আইন-আদালত

জুলাই গণহত্যা: ভাবনা-জায়েদ খানসহ যে ২৮ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ সাংস্ক...

২০২৬-০৭-২৬ ১৯:৩১

৭ মাসের শিশুকে আছড়ে হত্যা, রিমান্ডে বাবা

আইন-আদালত

৭ মাসের শিশুকে আছড়ে হত্যা, রিমান্ডে বাবা

স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে সাত মাসের কন্যাসন্তানকে আছাড় মেরে হত্যার অভিযোগে করা মামলায় অভিযুক্ত বাবা কবির ইস...

২০২৬-০৭-২৬ ১৮:৩৮

হাদি হত্যা মামলায় প্রধান আসামির স্ত্রীর জামিন নামঞ্জুর

আইন-আদালত

হাদি হত্যা মামলায় প্রধান আসামির স্ত্রীর জামিন নামঞ্জুর

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীনের জামি...

২০২৬-০৭-২৬ ১৮:৩৭

জুলাই গণহত্যার দ্রুত বিচার চেয়ে ট্রাইব্যুনালে জামায়াতসহ ১১ দল

আইন-আদালত

জুলাই গণহত্যার দ্রুত বিচার চেয়ে ট্রাইব্যুনালে জামায়াতসহ ১১ দল

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সব মামলার বিচারকাজ দ্রুত এগিয়ে নেওয়াসহ সাত দফা দাবিতে স্ম...

২০২৬-০৭-২৩ ১২:৪৪