শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আইন-আদালত

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: রিমান্ডে এমপি গাজী নজরুল যা বলেছেন

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: রিমান্ডে এমপি গাজী নজরুল যা বলেছেন

সরকারি ফ্ল্যাটে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে স্ত্রী মরিয়মের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গাজী নজরুলকে আবারও রিমান্ডে নেওয়ার আবেদন করে আদালতে এসব তথ্য জানায় পুলিশ।

রিমান্ড আবেদনে পুলিশ উল্লেখ করে, জিজ্ঞাসাবাদে গাজী নজরুল বলেছেন, মরিয়ম খুব আবেগী ছিলেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলার কারণে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন।

তবে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন আদালতে বলেন, এটি একটি চাঞ্চল্যকর মামলা। ঘটনার মূল রহস্য উদঘাটনে গাজী নজরুলকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় করা আত্মহত্যার প্ররোচনার মামলায় গাজী নজরুলকে আবারও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের ৫ নম্বর ন্যাম ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত জুনে গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। এরপর থেকে তিনি স্বামীর সঙ্গে ৫ নম্বর ন্যাম ভবনের ওই ফ্ল্যাটে বসবাস করছিলেন।

এজাহারে বলা হয়, ২০ সেপ্টেম্বর বিকেলে গাজী নজরুল মরিয়মের বাবাকে ফোন করে দ্রুত বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে তিনি মরিয়মকে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন।

মরিয়মকে আসামিদের শারীরিক ও মানসিক নির্যাতন এবং তাদের প্ররোচনার কারণে আত্মহত্যা করতে হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এর আগে ২১ সেপ্টেম্বর এই মামলায় গাজী নজরুলের চার দিন এবং মাকসুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ২২ সেপ্টেম্বর মাকসুদাকে কারাগারে পাঠানো হয়। পরে ২৩ সেপ্টেম্বর ওবায়দুর রহমানকেও কারাগারে পাঠানো হয়েছে।

আরও

হাসিনা-বেনজীরসহ পলাতক ৩০ আসামির জন্য আইনজীবী নিয়োগের নির্দেশ

আইন-আদালত

শাপলা চত্বরকাণ্ড হাসিনা-বেনজীরসহ পলাতক ৩০ আসামির জন্য আইনজীবী নিয়োগের নির্দেশ

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে অভিযান চালানোর মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিন...

২০২৬-০৯-১৬ ১৫:৩০

অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

আইন-আদালত

অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে সংশ্লিষ্ট পেজগুলো...

২০২৬-০৯-১৫ ২২:১৫

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

আইন-আদালত

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সে...

২০২৬-০৯-১৫ ১৪:১৩

সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার স্বাক্ষর জাল: সাময়িক বহিষ্কৃত এএসপিকে কারাগারে

আইন-আদালত

সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার স্বাক্ষর জাল: সাময়িক বহিষ্কৃত এএসপিকে কারাগারে

সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার স্বাক্ষর জাল করে প্রতারণার অভিযোগে করা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার (সাময়িক বহিষ্কৃত) শাহাবুদ্...

২০২৬-০৯-১৪ ১৬:৫৯

প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

আইন-আদালত

প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

যুবসমাজের নৈতিক অবক্ষয় ও সামাজিক বিশৃঙ্খলা রোধ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে কেবল প্রেম ও রোমান্সনির্ভর সিনেমা...

২০২৬-০৯-১৩ ১৫:১৩

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

আইন-আদালত

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

আওয়ামী লীগসহ দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ...

২০২৬-০৯-১৩ ১২:৩৭