বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আইন-আদালত

শাপলা চত্বরকাণ্ড

হাসিনা-বেনজীরসহ পলাতক ৩০ আসামির জন্য আইনজীবী নিয়োগের নির্দেশ

হাসিনা-বেনজীরসহ পলাতক ৩০ আসামির জন্য আইনজীবী নিয়োগের নির্দেশ

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে অভিযান চালানোর মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেনজীর আহমেদসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ মামলায় অভিযোগ গঠনের পরবর্তী শুনানি আগামী ৭ অক্টোবর।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে ট্রাইব্যুনালে আবদুল লতিফ সিদ্দিকীর জামিন আবেদন করলেও পরে তা নাকচ করেন আদালত। এর আগে শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় হাসানুল হক ইনু, দীপু মনি, আবদুল লতিফ সিদ্দিকী, শামসুল হক টুকু, জিয়াউল আহসান, ফারজানা রূপাসহ ১১ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হয় এ বিষয়ে শুনানি। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জন আসামি। এর আগে এ মামলায় পলাতক আসামিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে কেউই ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেনি।

চলতি বছরের ২৭ জুলাই মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামীর মহাসমাবেশে অভিযানের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এতে অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ৫ মে আসামিদের যোগসাজশে রাতের আঁধারে বিদ্যুৎ ও ইন্টারনেট বন্ধ হেফাজতে ইসলামকে নির্মূল করতে অভিযান চালানো হয়।

এ ছাড়া গাজীপুরে মাদরাসা অধ্যক্ষ আবুল হোসেন গুমের মামলায় সাবেক সিটিটিসি প্রধান আসাদুজ্জামান ও এডিসি ইশতিয়াকসহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আর সকালে ট্রাইব্যুনালে অভিযোগ দিতে যান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

আরও

হত্যা মামলায় এবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

আইন-আদালত

হত্যা মামলায় এবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় এবার গ্রেপ্তার দেখানো হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার...

২০২৬-০৯-১০ ১৩:১২

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয় : হাইকোর্ট

আইন-আদালত

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয় : হাইকোর্ট

ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরির পদক্ষেপ নিতে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

২০২৬-০৯-০৯ ১৩:০২

প্রধান বিচারপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সুপ্রিম কোর্ট বার সভাপতি, সর্বোচ্চ আদালতে তোলপাড়

আইন-আদালত

প্রধান বিচারপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সুপ্রিম কোর্ট বার সভাপতি, সর্বোচ্চ আদালতে তোলপাড়

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) সভাপতি ব্যারিস্ট...

২০২৬-০৯-০৮ ২২:৩৩

নুসরাত হত্যা মামলা: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

আইন-আদালত

নুসরাত হত্যা মামলা: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল এবং চারজনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কা...

২০২৬-০৯-০৮ ২২:৩০

মুক্তিপণ না পেয়ে ভাতিজাকে শ্বাসরোধে হত্যা, চাচার যাবজ্জীবন কারাদণ্ড

আইন-আদালত

মুক্তিপণ না পেয়ে ভাতিজাকে শ্বাসরোধে হত্যা, চাচার যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ বছরের শিশু ও ষষ্ঠ শ্রেণির ছাত্র রিফাত হোসেনকে অপহরণের পর হত্যা মামলায় ঘাতক চাচা মাসুম বিল্লাহক...

২০২৬-০৯-০৭ ১৮:৫৭

বিচারিক ক্ষমতা ফিরে পেলেন হাইকোর্টের সেই বিচারপতি

আইন-আদালত

বিচারিক ক্ষমতা ফিরে পেলেন হাইকোর্টের সেই বিচারপতি

কুমিল্লায় এপেক্স ক্লাবের এক অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল ম...

২০২৬-০৯-০৭ ১১:৪৮