সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আইন-আদালত

মুক্তিপণ না পেয়ে ভাতিজাকে শ্বাসরোধে হত্যা, চাচার যাবজ্জীবন কারাদণ্ড

মুক্তিপণ না পেয়ে ভাতিজাকে শ্বাসরোধে হত্যা, চাচার যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ বছরের শিশু ও ষষ্ঠ শ্রেণির ছাত্র রিফাত হোসেনকে অপহরণের পর হত্যা মামলায় ঘাতক চাচা মাসুম বিল্লাহকে (২৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক এ কে এম রকিবুল হাসান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ।

দণ্ডপ্রাপ্ত মাসুম বিল্লাহ পিরোজপুরের নেছারাবাদ থানার বলদিয়া এলাকার মো. জাকির হোসেনের ছেলে। তিনি নারায়ণগঞ্জের দক্ষিণ রূপসী এলাকায় বসবাস করতেন। আর ভুক্তভোগী শিশু রিফাত হোসেন একই এলাকার রাসেল মোল্লার ছেলে। রিফাত দক্ষিণ রূপসী এলাকায় তার মা ও দুই বোনের সঙ্গে একটি ভাড়া বাড়িতে থেকে স্থানীয় কাজী মহিউদ্দিন মডেল হাই স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করতো। সম্পর্কের দিক থেকে মাসুম বিল্লাহ ছিলেন তার চাচা।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিউকিটর অ্যাডভোকেট মো. মানিক মিয়া মামলা সম্পর্কে জানান, ২০২৫ সালের ৩১ মার্চ রমজান মাসে রোজা রেখে জোহরের নামাজ আদায়ের জন্য বাসা থেকে বের হয় রিফাত। এ সময় সুযোগ বুঝে চাচা মাসুম বিল্লাহ তাকে অপহরণ করে পরিবারের কাছে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। কিন্তু শিশুর মা মুক্তিপণ দিতে অপরাগতা প্রকাশ করলে ঘাতক মাসুম রিফাতকে শ্বাসরোধে হত্যা করে একটি পরিত্যক্ত ঘরের ভিতর ফেলে রাখে।

ওই দিন রাতেই পরিত্যক্ত ঘর থেকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে রিফাতের মা সুফিয়া আক্তার ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন। অন্যদিকে ঘটনার পরপরই ঘাতক চাচা মাসুম বিল্লাহ পিরোজপুরে তার গ্রামের বাড়ির থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি প্রদান করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এ চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করলেন।

আরও

স্বামীর মৃত্যুর পর জামিন চান না দীপু মনি

আইন-আদালত

স্বামীর মৃত্যুর পর জামিন চান না দীপু মনি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের জামিনের আবেদন প্রত্যাহারের কথা জানিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন সাবেক সমাজকল্যাণ মন্ত...

২০২৬-০৮-২৭ ১৭:৩৪

অবৈধ সম্পদ ও মানিলন্ডারিংয়ের অভিযোগ: পরশসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আইন-আদালত

অবৈধ সম্পদ ও মানিলন্ডারিংয়ের অভিযোগ: পরশসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, তার স্ত্রী নাহিদ সুলতা...

২০২৬-০৮-২৭ ১৬:৫৬

জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ: সাবেক স্বরাষ্ট্র সচিবসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে

আইন-আদালত

জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ: সাবেক স্বরাষ্ট্র সচিবসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে

২০২৪ সালের জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্...

২০২৬-০৮-২৭ ১৫:৩৩

১২৯ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

আইন-আদালত

১২৯ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৯তমবারের মতো পিছিয়েছে।

২০২৬-০৮-২৭ ১৩:৫০

অস্ত্র আইনে মামলায় ব্যারিস্টার বাহারসহ ৪ জন দুই দিনের রিমান্ডে

আইন-আদালত

অস্ত্র আইনে মামলায় ব্যারিস্টার বাহারসহ ৪ জন দুই দিনের রিমান্ডে

অস্ত্র ও তাজা কার্তুজ রাখার অভিযোগে গ্রেপ্তার ব্যারিস্টার মো. জাকি উল্লাহ বাহারসহ (৫৮) চার আসামির দুই দিন করে পুলিশ রিমা...

২০২৬-০৮-২৪ ১৭:৩১

ভ্যানচালক হত্যাচেষ্টার মামলায় নাসার নজরুল ইসলাম গ্রেপ্তার

আইন-আদালত

ভ্যানচালক হত্যাচেষ্টার মামলায় নাসার নজরুল ইসলাম গ্রেপ্তার

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চে...

২০২৬-০৮-২৪ ১৭:৩০