শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আইন-আদালত

আইনমন্ত্রীর আশ্বাসের পরই পদায়ন, এক বছর পর বিচারক পেল সাতক্ষীরা

আইনমন্ত্রীর আশ্বাসের পরই পদায়ন, এক বছর পর বিচারক পেল সাতক্ষীরা

প্রায় এক বছর বিচারকশূন্য থাকার পর অবশেষে বিচারক পেল সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ১৭ সেপ্টেম্বর আইন ও বিচার বিভাগের প্রজ্ঞাপনে ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. জাকারিয়া হোসেনকে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে পদায়ন করা হয়েছে।

দীর্ঘদিন বিচারক না থাকায় আদালটির বিচারিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল। বর্তমানে ট্রাইব্যুনালে প্রায় পাঁচ হাজার মামলা বিচারাধীন।

বিচারক নিয়োগের দাবিতে জেলা আইনজীবী সমিতির লিখিত আবেদন ও মানববন্ধনের পর গত ১৩ সেপ্টেম্বর সাতক্ষীরা সফরে এসে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের কাছে বিষয়টি তুলে ধরা হয়। তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়ার মাত্র চার দিনের মধ্যেই নতুন বিচারক পদায়নের প্রজ্ঞাপন জারি হয়।

নবনিযুক্ত বিচারক মো. জাকারিয়া হোসেন ২০০৬ সালের ১৫ মার্চ সহকারী জজ হিসেবে বিচার বিভাগীয় কর্মজীবন শুরু করেন। কর্মজীবনের শুরুতেই তিনি সাতক্ষীরায় দায়িত্ব পালন করেন। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আরও

সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার স্বাক্ষর জাল: সাময়িক বহিষ্কৃত এএসপিকে কারাগারে

আইন-আদালত

সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার স্বাক্ষর জাল: সাময়িক বহিষ্কৃত এএসপিকে কারাগারে

সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার স্বাক্ষর জাল করে প্রতারণার অভিযোগে করা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার (সাময়িক বহিষ্কৃত) শাহাবুদ্...

২০২৬-০৯-১৪ ১৬:৫৯

প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

আইন-আদালত

প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

যুবসমাজের নৈতিক অবক্ষয় ও সামাজিক বিশৃঙ্খলা রোধ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে কেবল প্রেম ও রোমান্সনির্ভর সিনেমা...

২০২৬-০৯-১৩ ১৫:১৩

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

আইন-আদালত

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

আওয়ামী লীগসহ দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ...

২০২৬-০৯-১৩ ১২:৩৭

হত্যা মামলায় এবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

আইন-আদালত

হত্যা মামলায় এবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় এবার গ্রেপ্তার দেখানো হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার...

২০২৬-০৯-১০ ১৩:১২

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয় : হাইকোর্ট

আইন-আদালত

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয় : হাইকোর্ট

ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরির পদক্ষেপ নিতে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

২০২৬-০৯-০৯ ১৩:০২

প্রধান বিচারপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সুপ্রিম কোর্ট বার সভাপতি, সর্বোচ্চ আদালতে তোলপাড়

আইন-আদালত

প্রধান বিচারপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সুপ্রিম কোর্ট বার সভাপতি, সর্বোচ্চ আদালতে তোলপাড়

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) সভাপতি ব্যারিস্ট...

২০২৬-০৯-০৮ ২২:৩৩