শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আইন-আদালত

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আইনজীবী কারাগারে

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আইনজীবী কারাগারে

রাজধানীর পল্লবী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আবুল বাশার নামে এক আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার শুনানিকালে বিকেলে আসামি আবুল বাশারকে সিএমএম আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলা হয়। সেখানে বিপুলসংখ্যক আইনজীবী উপস্থিত হন। পরবর্তী সময়ে এজলাসের নিরাপত্তা বাড়ানো হয় এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আবুল বাশার আদালতে নিজের পক্ষে ওকালতনামা জমা দিয়ে শুনানি করেন।

​রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করে আদালতে যুক্তি উপস্থাপন করেন। 

​উভয় পক্ষের শুনানি ও যুক্তিতর্ক শেষে আদালত আবুল বাশারের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার নথি অনুযায়ী, গত ৩১ জুলাই সকাল সাড়ে ৬টার দিকে পল্লবী মেট্রোরেল এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বৈরী স্লোগান ও সরকারবিরোধী মিছিল বের করে। পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করলেও অনেকে পালিয়ে যায়। এ ঘটনায় পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) সোহান মোল্লা বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে এই মামলাটি দায়ের করেন।

আরও

প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

আইন-আদালত

প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

যুবসমাজের নৈতিক অবক্ষয় ও সামাজিক বিশৃঙ্খলা রোধ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে কেবল প্রেম ও রোমান্সনির্ভর সিনেমা...

২০২৬-০৯-১৩ ১৫:১৩

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

আইন-আদালত

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

আওয়ামী লীগসহ দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ...

২০২৬-০৯-১৩ ১২:৩৭

হত্যা মামলায় এবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

আইন-আদালত

হত্যা মামলায় এবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় এবার গ্রেপ্তার দেখানো হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার...

২০২৬-০৯-১০ ১৩:১২

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয় : হাইকোর্ট

আইন-আদালত

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয় : হাইকোর্ট

ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরির পদক্ষেপ নিতে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

২০২৬-০৯-০৯ ১৩:০২

প্রধান বিচারপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সুপ্রিম কোর্ট বার সভাপতি, সর্বোচ্চ আদালতে তোলপাড়

আইন-আদালত

প্রধান বিচারপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সুপ্রিম কোর্ট বার সভাপতি, সর্বোচ্চ আদালতে তোলপাড়

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) সভাপতি ব্যারিস্ট...

২০২৬-০৯-০৮ ২২:৩৩

নুসরাত হত্যা মামলা: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

আইন-আদালত

নুসরাত হত্যা মামলা: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল এবং চারজনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কা...

২০২৬-০৯-০৮ ২২:৩০