সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আইন-আদালত

জং ধরা হ্যান্ডকাফে হাত রক্তাক্ত: পলক

জং ধরা হ্যান্ডকাফে হাত রক্তাক্ত: পলক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরত নেওয়ার সময় জং ধরা হ্যান্ডকাফে হাত রক্তাক্ত হয়েছে বলে অভিযোগ করেছেন সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবিরের আদালতে দুদকের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিং মামলায় হাজিরা দেন পলক।

এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে দুদক প্রতিবেদন দিতে না পারায় আগামী ২৩ নভেম্বর নতুন দিন ধার্য করেন আদালত।

হাজিরা শেষে প্রিজনভ্যানে করে কারাগারে নেওয়ার সময় পলক দুই হাত উঁচিয়ে ‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’ বলে দেখান। এ সময় তিনি ভি চিহ্নও দেখান।

পরে তার আইনজীবী তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে পলক কারাগারে রয়েছেন। বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো এবং নির্যাতন-নিপীড়ন চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। জামিন না দেওয়ায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলেও দাবি করেন তিনি।

দুদকের মামলায় পলকের বিরুদ্ধে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৮ কোটি ৭৩ লাখ ৪৭ হাজার ৪২ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার ২৫টি ব্যাংক হিসাবে ৩২ কোটি ৪ লাখ ৯৫ হাজার ৩১৪ টাকা জমা এবং ২৯ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৯৫ টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে।

২০২৪ সালের ১২ ডিসেম্বর দুদকের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান মামলাটি করেন। এর আগে ওই বছরের ১৫ আগস্ট পলককে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

আরও

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: রিমান্ডে এমপি গাজী নজরুল যা বলেছেন

আইন-আদালত

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: রিমান্ডে এমপি গাজী নজরুল যা বলেছেন

সরকারি ফ্ল্যাটে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ ক...

২০২৬-০৯-২৪ ২১:২৯

নারী ও শিশু নির্যাতন মামলা: হাইকোর্টের নতুন নির্দেশনা

আইন-আদালত

নারী ও শিশু নির্যাতন মামলা: হাইকোর্টের নতুন নির্দেশনা

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় নির্ধারিত ১৮০ দিনের মধ্যে বিচার শেষ না হওয়ার কারণে কোনো মামলার বিচারকাজ স্থগিত বা...

২০২৬-০৯-২৩ ১৬:৪৪

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

আইন-আদালত

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজ জামে মসজিদে গোপন বৈঠকের সময় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনকে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠ...

২০২৬-০৯-১৯ ১৮:২৩

আইনমন্ত্রীর আশ্বাসের পরই পদায়ন, এক বছর পর বিচারক পেল সাতক্ষীরা

আইন-আদালত

আইনমন্ত্রীর আশ্বাসের পরই পদায়ন, এক বছর পর বিচারক পেল সাতক্ষীরা

প্রায় এক বছর বিচারকশূন্য থাকার পর অবশেষে বিচারক পেল সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ১৭ সেপ্টেম্বর আইন ও...

২০২৬-০৯-১৯ ০৮:৩৬