শুক্রবার (২১ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে এই শুভকামনা জানান প্রধানমন্ত্রী।
তারেক রহমান লিখেছেন, ‘গণতন্ত্র, সাংবিধানিক মর্যাদা ও জনগণের প্রত্যাশাকে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি আরও লিখেছেন, ‘রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তার দায়িত্বশীল, সফল ও মর্যাদাপূর্ণ পথচলার জন্য রইল আন্তরিক শুভকামনা।’
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান আরেকটি ফেসবুক পোস্টে লিখেছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণের ঐতিহাসিক মুহূর্ত।