শনিবার, ২২ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

আজই শপথ, মন্ত্রিসভায় কারা আসছেন জেনে নিন তালিকা

আজই শপথ, মন্ত্রিসভায় কারা আসছেন জেনে নিন তালিকা

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হচ্ছেন চারজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন তিনজন। তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

কে কোন দায়িত্ব পেতে পারেন?

আলোচনা অনুযায়ী, ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া এই মন্ত্রণালয়ে পরিবর্তন আসছে।

সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব এবং শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার আলোচনা রয়েছে।

তবে আন্দালিব রহমান পার্থকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আরও যেসব মন্ত্রণালয়ে রদবদলের আলোচনা

নতুন সদস্য যুক্ত হওয়ার পাশাপাশি সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বণ্টনের আলোচনা রয়েছে। এর মধ্যে বিমান, খাদ্য, কৃষি ও তথ্য মন্ত্রণালয়ের নাম রয়েছে।

সরকারি যানবাহন অধিদপ্তর থেকেও নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ছয়টি গাড়ি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

চারজন নতুন সদস্য যুক্ত হলে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা ৫৪ জনে দাঁড়াবে।

আরও

'চাঁদাবাজ-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা, ছাড় পাবেন না ব্যর্থ কর্মকর্তারাও'

জাতীয়

'চাঁদাবাজ-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা, ছাড় পাবেন না ব্যর্থ কর্মকর্তারাও'

ঢাকা মেট্রোপলিটন এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়ে...

২০২৬-০৮-২২ ১৮:০৮

ভারতের সঙ্গে সম্পর্ক: প্রধানমন্ত্রীকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে

জাতীয়

ভারতের সঙ্গে সম্পর্ক: প্রধানমন্ত্রীকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে

সরকারের ছয় মাসের পথচলায় বাংলাদেশের পররাষ্ট্রনীতির সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর একটি হয়ে উঠেছে প্রতিবেশী ভারতের...

২০২৬-০৮-২২ ১৬:৩০

মোবাইল ফোন ও টাওয়ারের বিকিরণে কি ব্রেন টিউমার হয়? যা বলছে বিজ্ঞান

জাতীয়

মোবাইল ফোন ও টাওয়ারের বিকিরণে কি ব্রেন টিউমার হয়? যা বলছে বিজ্ঞান

মোবাইল ফোন দীর্ঘ সময় ব্যবহার করা বা মোবাইল টাওয়ারের কাছাকাছি বসবাস করলে ব্রেন টিউমারের ঝুঁকি বাড়ে—এমন ধারণা বহুদিন ধরেই...

২০২৬-০৮-২২ ১৪:২৬

স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

জাতীয়

স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।

২০২৬-০৮-২২ ১৪:২৩

স্টার্কের ছয়, শরিফুলেরও ছয়-আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

জাতীয়

স্টার্কের ছয়, শরিফুলেরও ছয়-আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

মিচেল স্টার্ক যখন বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে ছিন্নভিন্ন করছিলেন, তখন হয়তো অস্ট্রেলিয়া ভেবেছিল ম্যাকাই টেস্টের প্রথম দিন...

২০২৬-০৮-২২ ১৪:২১