শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হয়। ভোটার তালিকাভুক্ত ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ৩৪৩ জন ভোট দেন। ভোট দেননি ৬ জন।

নির্বাচনের ফল ঘোষণার পর সন্ধ্যায় নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ১১ ধারা অনুযায়ী গেজেট প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে।

শুক্রবার শপথ গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন তিনি।

 

 

আরও

মাত্রাতিরিক্ত কীটনাশকে বাড়ছে ক্যান্সারসহ স্বাস্থ্যঝুঁকি: কৃষিমন্ত্রী

জাতীয়

মাত্রাতিরিক্ত কীটনাশকে বাড়ছে ক্যান্সারসহ স্বাস্থ্যঝুঁকি: কৃষিমন্ত্রী

মাত্রাতিরিক্ত কীটনাশক (পেস্টিসাইড) ব্যবহারের কারণে কৃষকদের মধ্যে ক্যান্সারসহ বিভিন্ন জটিল স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে জানিয়...

২০২৬-০৮-২০ ২১:৩৭

শিক্ষক থেকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জাতীয়

শিক্ষক থেকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

তৃণমূলের রাজনীতি থেকে ধাপে ধাপে উঠে এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্ররাজনীতিতে হাতেখড়...

২০২৬-০৮-২০ ১৭:৩৯

তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন, প্যারোলে অংশ নিলেন দীপু মনি

জাতীয়

তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন, প্যারোলে অংশ নিলেন দীপু মনি

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জা...

২০২৬-০৮-২০ ১৫:০০