শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণের শীর্ষে কুয়েত সিটি

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণের শীর্ষে কুয়েত সিটি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি। বায়ুমান সূচকে দিল্লির স্কোর ২৮৬। তালিকায় ১৭তম অবস্থানে রয়েছে ঢাকা। আজ বায়ুর মান সূচকে ঢাকার স্কোর ৯৬, যা ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ৮টা ৩০ মিনিটের দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর, যার স্কোর ১৯৫। ১৮০ স্কোর নিয়ে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা তালিকার তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ স্থানে ১৬২ স্কোর নিয়ে অবস্থান করছে বাহরাইনের রাজধানী মানামা। ১৫৭ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে যৌথভাবে রয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদ ও ভারতের রাজধানী নয়া দিল্লি।

দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর বাতাসের মানের স্কোর ১২০ থেকে ১৫১-এর মধ্যে।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়। এমন অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকা এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

আরও

রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম ভোট দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর...

২০২৬-০৮-২০ ১৪:৪৫

রাষ্ট্রপতি প্রার্থী হয়েও নিজের ভোট দিতে পারছেন না অলি আহমদ

জাতীয়

রাষ্ট্রপতি প্রার্থী হয়েও নিজের ভোট দিতে পারছেন না অলি আহমদ

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন চলছে। জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য এ নির্বাচনে ভোট দিচ্ছেন। তবে রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েও...

২০২৬-০৮-২০ ১৪:৪০

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন

জাতীয়

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দেশে। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের স...

২০২৬-০৮-২০ ১৪:৩২

ধানমন্ডি ৩২ ভাঙচুর-অগ্নিসংযোগ: ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

জাতীয়

ধানমন্ডি ৩২ ভাঙচুর-অগ্নিসংযোগ: ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিজাদুঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে অন্তর্বর্তী সরকারের...

২০২৬-০৮-২০ ১৪:৩১