বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নেত্রকোনায় পিকআপ-ট্রাকের সংঘর্ষ, নিহত ৪

নেত্রকোনায় পিকআপ-ট্রাকের সংঘর্ষ, নিহত ৪

নেত্রকোনা জেলার পূর্বধলায় পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নেত্রকোনা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি পিকআপভ্যান। বিপরীত দিক থেকে আসছিল সারবোঝাই ওই ট্রাক। পূর্বধলার নারান্দিয়া এলাকায় ওই দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানে থাকা এক নারীসহ চারজন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে শ্যামগঞ্জ ফাঁড়ির পুলিশ, শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম বলেন, হতাহতদের পরিচয় যাচাইয়ে কাজ চলছে।

আরও

আলমডাঙ্গা ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ভ্রাম্যমান আদালতে ১৫ দিনের জেল

সারা দেশ

আলমডাঙ্গা ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ভ্রাম্যমান আদালতে ১৫ দিনের জেল

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করার অভিযোগে মো. সবুজ শেখ নামে এক ব্যক্তিকে ১৫ দিনের...

২০২৬-০৮-১৩ ১৯:৪৭

খুলনা বিভাগীয় স্টেডিয়াম ও মহিলা ক্রীড়া কমপ্লেক্সের উন্নয়নে ২০০ কোটি টাকার প্রকল্প

সারা দেশ

খুলনা বিভাগীয় স্টেডিয়াম ও মহিলা ক্রীড়া কমপ্লেক্সের উন্নয়নে ২০০ কোটি টাকার প্রকল্প

খুলনা বিভাগীয় স্টেডিয়াম ও খুলনা মহিলা ক্রীড়া কমপ্লেক্সের অবকাঠামো উন্নয়নের জন্য ২০০ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প হাতে নি...

২০২৬-০৮-১৩ ১৯:৪৬

খুলনা মহানগরীতে ডেঙ্গুর রোধকল্পে মশক নিয়ন্ত্রণে গৃহীত ক্রাশ প্রোগ্রাম শুরু

সারা দেশ

খুলনা মহানগরীতে ডেঙ্গুর রোধকল্পে মশক নিয়ন্ত্রণে গৃহীত ক্রাশ প্রোগ্রাম শুরু

খুলনা মহানগরীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধকল্পে মশক নিয়ন্ত্রণে গৃহীত ক্রাশ প্রোগ্রাম আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হয়েছে। খুলন...

২০২৬-০৮-১৩ ১৯:৪৫

কুয়েট শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষক সমিতির মানববন্ধন

সারা দেশ

কুয়েট শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষক সমিতির মানববন্ধন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রফেসর ড...

২০২৬-০৮-১৩ ১৯:১২

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবি : নিখোঁজ ১

সারা দেশ

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবি : নিখোঁজ ১

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারী এলাকায় ব্রহ্মপুত্র নদ পার হওয়ার সময় নৌকাডুবির ঘটনায় মোজাম্মেল হক তা...

২০২৬-০৮-১৩ ১৮:১৫