সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবি : নিখোঁজ ১

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবি : নিখোঁজ ১

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারী এলাকায় ব্রহ্মপুত্র নদ পার হওয়ার সময় নৌকাডুবির ঘটনায় মোজাম্মেল হক তারা মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালের দিকে উপজেলার কাতলামারী এলাকার ব্রহ্মপুত্র নদ পার হওয়ার সময় নৌকা ডুবির এ ঘটনা ঘটে।

নিখোঁজ মোজাম্মেল হক তারা মিয়া গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের তালুক রিফায়েতপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় পরিবার নিয়ে ফুলছড়ির চর কাতলামারী এলাকায় বসবাস করতেন মোজাম্মেল হক। নদীভাঙনের কারণে পরে তিনি পরিবারসহ বাদিয়াখালীর তালুক রিফায়েতপুর গ্রামে চলে যান।

বৃহস্পতিবার সকালে পুরোনো বসতভিটা দেখতে পরিবারের আরও চার সদস্যকে নিয়ে একটি ছোট নৌকা ভাড়া করে চর কাতলামারীর উদ্দেশে রওনা হন তিনি। নৌকাটি ব্রহ্মপুত্র নদের মাঝামাঝি পৌঁছালে প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় নৌকার মাঝিসহ পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মোজাম্মেল হক তারা মিয়া নিখোঁজ হন।

খবর পেয়ে ফুলছড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তবে প্রাথমিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে দুপুরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান শুরু করে।

গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম খুশু বলেন, নদীতে প্রচণ্ড বাতাস ও ঢেউ থাকায় পরিস্থিতি ঝুঁকিপূর্ণ। এমন অবস্থায় ছোট নৌকায় নদী পারাপার না করাই নিরাপদ ছিল। তীব্র স্রোত ও নদীর গভীরতার কারণে ডুবুরি দলের উদ্ধারকাজেও কিছুটা সমস্যা হচ্ছে।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, আরও সতর্কতা অবলম্বন করলে দুর্ঘটনাটি এড়ানো সম্ভব হতে পারত। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

সারা দেশ

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় ৮৩২ ইয়াবা ট্যাবলেট, নগদ আট হাজার ৯০ টাকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে । এরসঙ্গে মোট...

২০২৬-১০-০৪ ২০:৫৯

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১