সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খুলনা বিভাগীয় স্টেডিয়াম ও মহিলা ক্রীড়া কমপ্লেক্সের উন্নয়নে ২০০ কোটি টাকার প্রকল্প

খুলনা বিভাগীয় স্টেডিয়াম ও মহিলা ক্রীড়া কমপ্লেক্সের উন্নয়নে ২০০ কোটি টাকার প্রকল্প

খুলনা বিভাগীয় স্টেডিয়াম ও খুলনা মহিলা ক্রীড়া কমপ্লেক্সের অবকাঠামো উন্নয়নের জন্য ২০০ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রকল্পটি প্রি-একনেকে যাওয়ার অপেক্ষায় রয়েছে। অর্থ বরাদ্দ পেলেই শুরু হবে খুলনার ক্রীড়াঙ্গনের বহুল প্রতীক্ষিত এই উন্নয়ন ও সংস্কার কাজ।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় খুলনা বিভাগীয় স্টেডিয়ামের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি প্রতিনিধি দল।

এদিন দুপুরে স্টেডিয়াম পরিদর্শনে যান খুলনার বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন, বিসিবি পরিচালক ও খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, বিসিবি পরিচালক ও দৈনিক লোকসমাজ পত্রিকার সম্পাদক শান্তুনু ইসলাম এবং বিসিবি কাউন্সিলর চৌধুরী শফিকুল ইসলাম হোসেন। পরিদর্শন শেষে তাঁরা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন বলেন,খুলনার ক্রীড়াঙ্গনকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। খুলনা বিভাগীয় স্টেডিয়াম ও মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সার্বিক অবকাঠামো উন্নয়নের জন্য ২০০ কোটি টাকার একটি মেগা প্রকল্প প্রস্তুত করা হয়েছে,যা এখন প্রি-একনেকে যাওয়ার অপেক্ষায় আছে। বরাদ্দ নিশ্চিত হওয়ার পরপরই আমরা পুরোদমে উন্নয়ন কাজ শুরু করতে পারব।

বিসিবি পরিচালক শান্তুনু ইসলাম তাঁর বক্তব্যে বলেন,দীর্ঘদিন ধরেই খুলনার এই স্টেডিয়ামটির সংস্কার প্রয়োজন ছিল। এটি খুলনার ক্রীড়ামোদী মানুষের একটি প্রাণের দাবি। এই ২০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হলে খুলনার ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের উন্মোচন হবে। আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত হলে এখানে আবারও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলা আয়োজন করা সম্ভব হবে,যা স্থানীয় খেলোয়াড়দের দারুণভাবে উদ্বুদ্ধ করবে।

স্টেডিয়াম পরিদর্শনকালে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন,খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য মোল্লা খায়রুল ইসলাম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক একরামুল কবির মিল্টন, খুলনা জেলা ক্রিকেট দলের কোচ শামসুজ্জামান সবুজ,হেমায়েত উদদীন,ওয়াহেদুর রহমান বাবু, আজিজুর রহমান জুয়েল এবং সফিউল আলম সবুজসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বড় কোনো সংস্কার না হওয়ায় খুলনা বিভাগীয় স্টেডিয়ামের জৌলুস অনেকটাই ম্লান হয়ে গেছে। সরকারের নতুন এই উদ্যোগের ফলে খুলনার ক্রীড়াঙ্গন তার হারানো গৌরব ফিরে পাবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২