সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সাভারে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ মা-ছেলেসহ গ্রেফতার ৩

সাভারে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ মা-ছেলেসহ গ্রেফতার ৩

ঢাকার সাভারে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ মা-ছেলেসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার (১২ আগস্ট) রাতে সাভার মডেল থানার আমিনবাজার বড়দেশী ও জিনজিরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।বৃহস্পতিবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিবি উত্তরের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।

ডিবি পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— সাভারের বড়দেশী পশ্চিম পাড়া এলাকার শামসুদ্দিন হকের ছেলে মোঃ আগুন (২৯), তাঁর মা জাহেদা (৪৮) এবং জিনজিরা কলমা এলাকার বুলু মিয়ার ছেলে মোঃ আল-আমিন (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিবির উপপরিদর্শক (এসআই) মোঃ মতিউর রহমানের নেতৃত্বে একটি দল আমিনবাজারের বড়দেশী এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ১০০ পিস ইয়াবাসহ (মূল্য প্রায় ৩০ হাজার টাকা) আগুন ও তাঁর মা জাহেদাকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতার হওয়া আগুনের বিরুদ্ধে আগে থেকেই দুটি মাদক মামলাসহ মোট তিনটি এবং তাঁর মা জাহেদার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

এদিকে একই রাতে সাড়ে নয়টার দিকে সাভারের জিনজিরা এলাকায় আরেকটি পৃথক অভিযান চালান ডিবির এসআই মোঃ শাহাদাৎ হোসেন। সেখান থেকে ৫০ পিস ইয়াবাসহ (মূল্য প্রায় ১৫ হাজার টাকা) আল-আমিনকে গ্রেফতার করা হয়।

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২