মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের বড়মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিজানুর রহমান চৌধুরী, শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম ও ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু মোহাম্মদ সোয়েমসহ আরও অনেকে।
এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে হবে।