মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধার সাদুল্লাপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলা, মামলা, জবরদখলের পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। প্রতিপক্ষ স্থানীয় জামায়াত নেতা কামরুল ইসলামের সংবাদ সম্মেলন ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মো. গোলাম মোস্তফা গংরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সাদুল্লাপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গোলাম মোস্তফা। তিনি সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের মরুয়াদহ গ্রামের বাসিন্দা।

লিখিত বক্তব্যে গোলাম মোস্তফা দাবি করেন, কামরুল ইসলামের সঙ্গে তাঁদের পরিবারের দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। এ বিরোধের জেরে তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মামলা করা হয়েছে। তিনি দাবি করেন, ২০১৩ সালে তাঁর বাবা, চাচা ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করা হয়, যা বর্তমানে আদালতে চলমান।

গোলাম মোস্তফার অভিযোগ, গত ২১ আগস্ট তাঁর চাচাতো ভাইয়ের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় সাইবার অপরাধ ও চাঁদাবাজির অভিযোগে মামলা করা হয়। তিনি মামলাটিকে হয়রানি ও সম্মানহানির উদ্দেশ্যে করা হয়েছে বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে জমির মালিকানা নিয়েও বিস্তারিত বক্তব্য দেন গোলাম মোস্তফা। তাঁর দাবি, দামোদরপুর ইউনিয়নের ৫৩৩ নম্বর খতিয়ানের ৫৮ নম্বর দাগের জমির একটি অংশ তাঁদের পরিবারের সদস্যরা দলিল ও আরএস রেকর্ডের ভিত্তিতে মালিকানা দাবি করে আসছেন। অন্যদিকে কামরুল ইসলামের ভাগিনা ও ভাগনি ২০২৪ সালের একটি দলিলের মাধ্যমে ওই জমির ১৭ দশমিক ৫০ শতাংশ ক্রয় করেছেন বলে তিনি জানান।

গোলাম মোস্তফার দাবি, জমিটির পূর্ব মালিক রমিছা বেগমের কাছ থেকে তাঁর চাচা ২০১৭ সালে একই দাগে ছয় শতাংশ জমি ক্রয় করেন। পরবর্তীতে রমিছা বেগম তাঁর মেয়ে মাকছুদা বেগমকে ১৭ দশমিক ৫০ শতাংশ জমি হেবা করেন। এ নিয়ে খারিজ, দলিল ও জমির সীমানা সংক্রান্ত বিরোধ সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে ভূমি অফিস ও আদালতে একাধিক মামলা চলমান রয়েছে বলেও তিনি জানান।

গোলাম মোস্তফা আরও বলেন, জমি নিয়ে বিরোধ নিরসনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে একাধিকবার বৈঠক হয়েছে। তাঁর দাবি, এসব বৈঠকে দলিল ও রেকর্ড যাচাই করে তাঁদের পরিবারের জমির মালিকানা রয়েছে বলে মত দেওয়া হলেও কামরুল ইসলাম তা মেনে নেননি। ২০২৪ সালের ১৪ ডিসেম্বর স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের উপস্থিতিতেও একটি সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছিল বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে গোলাম মোস্তফা আরও অভিযোগ করেন, গত ২০ আগস্ট রাতে তাঁর চাচা আনিছার রহমানের বাড়িতে হামলা, মারধর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৫ আগস্ট সাদুল্লাপুর থানায় একটি মামলা হয়েছে বলে তিনি জানান। এর পরদিন তাঁর বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর ও লুটপাটের অভিযোগও করেন তিনি। এ ঘটনায়ও থানায় মামলা হয়েছে বলে দাবি করেন গোলাম মোস্তফা।

গোলাম মোস্তফা সংবাদ সম্মেলনে আরও দাবি করেন, তাঁদের পরিবারের অধিকাংশ সদস্য ঢাকায় ব্যবসা, চাকরি অথবা প্রবাসে রয়েছেন। তাঁরা কোনো রাজনৈতিক প্রভাব ব্যবহার করে জমি দখলের চেষ্টা করছেন না বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে গোলাম মোস্তফা চলমান বিরোধের নিরপেক্ষ তদন্ত, মিথ্যা মামলা থেকে তাঁদের পরিবারের সদস্যদের হয়রানি বন্ধ এবং জমি নিয়ে বিরোধ আইনগতভাবে নিষ্পত্তির দাবি জানান। একই সঙ্গে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তবে গোলাম মোস্তফার এসব অভিযোগের বিষয়ে কামরুল ইসলামের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলামের অফিসিয়াল ফোনে একাধিকবার কল দেওয়া হয় কিন্তু কলটি রিসিভ করেননি।

আরও

নীলফামারীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

সারা দেশ

নীলফামারীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

নীলফামারীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৯-১৫ ২০:১০

সার সিন্ডিকেট করে সংকট সৃষ্টির ষড়যন্ত্র করা হচ্ছে: এমপি বাবুল

সারা দেশ

সার সিন্ডিকেট করে সংকট সৃষ্টির ষড়যন্ত্র করা হচ্ছে: এমপি বাবুল

সরকারকে বিব্রত করতে বিভিন্ন সময় সিন্ডিকেট করে সার সংকট সৃষ্টির ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রণালয় সম্...

২০২৬-০৯-১৫ ১৮:৩৪

পিরোজপুরে সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে

সারা দেশ

পিরোজপুরে সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে

পিরোজপুরের নেছারাবাদে সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নেমে মো. মনির শেখ (৪২) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় তার...

২০২৬-০৯-১৫ ১৭:৩৬

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা গায়েবী মামলা হয়েছেঃ আইনমন্ত্রী

সারা দেশ

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা গায়েবী মামলা হয়েছেঃ আইনমন্ত্রী

গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে বিনা বিচারে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের ধরে নিয়ে ক্রসফায়ারের নামে হত্যা ও গুম করা...

২০২৬-০৯-১৫ ১৭:৩৪

সওজের জমিতে দখল ও হাসপাতাল এলাকায় দোকানপাট, অভিযানে নেতৃত্ব দেন এনডিসি

সারা দেশ

সওজের জমিতে দখল ও হাসপাতাল এলাকায় দোকানপাট, অভিযানে নেতৃত্ব দেন এনডিসি

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সংলগ্ন সড়ক এলাকায় সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এবং অস্থায়ী দোকানপাট উচ্ছেদে অ...

২০২৬-০৯-১৫ ১৭:৩৩