মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঢাকা টু রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে প্রস্তুতি বিষয়ে চৌমাথায় ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং

ঢাকা টু রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে প্রস্তুতি বিষয়ে চৌমাথায় ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং

গাইবান্ধায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা টু রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে প্রস্তুতি বিষয়ে মঙ্গলবার বিকাল ৫ টায় পলাশবাড়ী চৌমাথায় এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধের দাবীতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর ঐতিহাসিক লং মার্চের প্রস্তুতি সম্পর্কে প্রেস ব্রিফিং করে গাইবান্ধা জেলা ১১ দলীয় ঐক্য। গণমাধ্যমের উদ্দেশ্যে প্রেস ব্রিফিং করেন ১১ দলীয় ঐক্যের অন্যতম নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, গাইবান্ধার সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার, গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি ও পথসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক অধ্যক্ষ মাওলানা আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম এমপি। 
জেলা জামায়াতের (ভারপ্রাপ্ত) সেক্রেটারি ও 
 

গাইবান্ধা জেলা ১১ দলীয় ঐক্যের আহবায়ক সৈয়দ রোকনুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহবায়ক এস এম খাদেমুল ইসলাম (খুদি), বাংলাদেশ খেলাফত মজলিস গাইবান্ধা জেলা সভাপতি মুফতি মাওলানা আবু ইউসুফ, এলডিপি গাইবান্ধা জেলা সভাপতি অধ্যক্ষ শরিফুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) গাইবান্ধা জেলা সভাপতি মো. জাহিদুল ইসলাম, আমার বাংলাদেশ (এবি) পার্টি গাইবান্ধা জেলা আহবায়ক মো. খাইরুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) গাইবান্ধা জেলা সভাপতি মোঃ সুলতান মাহমুদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. ফয়সাল কবির রানা, জেলা পেশাজীবি বিভাগের সভাপতি মুহাম্মদ খায়রুল আমিন, জেলা মানবসম্পদ সেক্রেটারি সাইফুল ইসলাম মন্ডল, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সাইদুর রহমান, শ্রমিক কল্যাণ সভাপতি জনাব নুরুন্নবী প্রধান, গাইবান্ধা পৌরসভা আমীর অধ্যাপক ফেরদৌস আলম, ইসলামি ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. ইউসুফ আল কার্যাভী, পলাশবাড়ী উপজেলা আমীর আবু বকর সিদ্দিক, সাদুল্লাপুর উপজেলা আমীর এরশাদুল হক ইমন প্রমূখ।

আরও

নীলফামারীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

সারা দেশ

নীলফামারীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

নীলফামারীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৯-১৫ ২০:১০

সার সিন্ডিকেট করে সংকট সৃষ্টির ষড়যন্ত্র করা হচ্ছে: এমপি বাবুল

সারা দেশ

সার সিন্ডিকেট করে সংকট সৃষ্টির ষড়যন্ত্র করা হচ্ছে: এমপি বাবুল

সরকারকে বিব্রত করতে বিভিন্ন সময় সিন্ডিকেট করে সার সংকট সৃষ্টির ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রণালয় সম্...

২০২৬-০৯-১৫ ১৮:৩৪

পিরোজপুরে সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে

সারা দেশ

পিরোজপুরে সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে

পিরোজপুরের নেছারাবাদে সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নেমে মো. মনির শেখ (৪২) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় তার...

২০২৬-০৯-১৫ ১৭:৩৬

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা গায়েবী মামলা হয়েছেঃ আইনমন্ত্রী

সারা দেশ

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা গায়েবী মামলা হয়েছেঃ আইনমন্ত্রী

গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে বিনা বিচারে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের ধরে নিয়ে ক্রসফায়ারের নামে হত্যা ও গুম করা...

২০২৬-০৯-১৫ ১৭:৩৪

সওজের জমিতে দখল ও হাসপাতাল এলাকায় দোকানপাট, অভিযানে নেতৃত্ব দেন এনডিসি

সারা দেশ

সওজের জমিতে দখল ও হাসপাতাল এলাকায় দোকানপাট, অভিযানে নেতৃত্ব দেন এনডিসি

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সংলগ্ন সড়ক এলাকায় সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এবং অস্থায়ী দোকানপাট উচ্ছেদে অ...

২০২৬-০৯-১৫ ১৭:৩৩