রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নামাজ ও আইনজীবীর সঙ্গে পরামর্শের সুযোগ চাইলেন পলক

নামাজ ও আইনজীবীর সঙ্গে পরামর্শের সুযোগ চাইলেন পলক

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে দুটি সুবিধা চেয়েছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি নামাজ আদায় ও আইনজীবীদের সঙ্গে পরামর্শের জন্য সময় চান। এ সময় ট্রাইব্যুনালের কাছে দুটি প্রশ্নও রাখেন তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর কাঠগড়ায় দাঁড়িয়ে পলক বলেন, নামাজ আদায় ও আইনজীবীদের সঙ্গে পরামর্শের জন্য তিনি দুই ঘণ্টা সময় চান।

এ সময় তাকে আদালতে আনার প্রক্রিয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সাবেক এই প্রতিমন্ত্রী। তিনি বলেন, এদিন তাকে দুহাত পিছমোড়া করে হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে আনা হয়েছে। এর কারণ জানতে চান তিনি।

জবাবে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম বলেন, নিরাপত্তার স্বার্থে পুলিশ হয়তো এ ব্যবস্থা নিয়েছে। এর সঠিক ব্যাখ্যা পুলিশই দিতে পারবে।

পরবর্তীতে ট্রাইব্যুনালের কম্পিউটার ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন পলক। তিনি ট্রাইব্যুনালে ব্যবহৃত উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে ঝুঁকিপূর্ণ এবং পাইরেটেড সফটওয়্যার বলে দাবি করেন।

জবাবে প্রসিকিউটর তামিম বলেন, বিষয়টি খতিয়ে দেখতে তারা আইটি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবেন।

এদিকে, শুনানির সময় এ মামলার নবম সাক্ষীর জবানবন্দি গ্রহণ সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং জুনাইদ আহমেদ পলক আসামি। মামলার অপর আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক রয়েছেন।

আরও

গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট চালু, ফের বাড়ল বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

সারা দেশ

গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট চালু, ফের বাড়ল বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিতীয় ইউনিটটি ফ...

২০২৬-০৯-১৩ ১৬:৩৭

সরকারি জমি দখলের সংস্কৃতি তৈরি হয়েছে: ডিএসসিসি প্রশাসক

সারা দেশ

সরকারি জমি দখলের সংস্কৃতি তৈরি হয়েছে: ডিএসসিসি প্রশাসক

অতীতে এলাকার উন্নয়ন, বিশেষ করে রাস্তাঘাট নির্মাণের জন্য সাধারণ মানুষ নিজেদের জায়গা-জমি ছেড়ে দিলেও বর্তমানে সরকারি জমি দখ...

২০২৬-০৯-১৩ ১৬:০৬

পিরোজপুরে ৩০ গ্রাম আইস ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

সারা দেশ

পিরোজপুরে ৩০ গ্রাম আইস ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

পিরোজপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিরাজ শেখ (৪৫) নামে এক মাদক ব্...

২০২৬-০৯-১৩ ১৫:৫৬

নড়াইলে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফ নিহত

সারা দেশ

নড়াইলে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফ নিহত

সড়ক দুর্ঘটনায় এশিয়া টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি কাজী আশরাফ (৪৬) নিহত হয়েছেন। এসময় তার সাথে মোটরসাইকেলে থাকা মাহামুদু...

২০২৬-০৯-১৩ ১৫:৫৪

আনন্দভ্রমণ পরিণত হলো কান্নায় পদ্মায় নিখোঁজ শৈলকুপা ছাত্রদল নেতা রকির লাশ উদ্ধার

সারা দেশ

আনন্দভ্রমণ পরিণত হলো কান্নায় পদ্মায় নিখোঁজ শৈলকুপা ছাত্রদল নেতা রকির লাশ উদ্ধার

একটি প্রফুল্ল ছুটির দিন, পদ্মার বুক চিরে বন্ধুদের সাথে গান-আড্ডা আর হাসিখুশির ভ্রমণ—মুহূর্তের ব্যবধানেই যা রূপ নিল এক চি...

২০২৬-০৯-১৩ ১৫:৫৩

চা-শ্রমিকের পেটে যতক্ষণ ক্ষুধা আছে ততক্ষণ মজুরি বৃদ্ধির লড়াই চলবে

সারা দেশ

চা-শ্রমিকের পেটে যতক্ষণ ক্ষুধা আছে ততক্ষণ মজুরি বৃদ্ধির লড়াই চলবে

চা-শ্রমিক আন্দোলনের সংগঠক গীতা রানী কানুর মুক্তি, ষড়যন্ত্রমূলক একাধিক মিথ্যা মামলা প্রত্যাহার এবং চা-শ্রমিকের দৈনিক মজুর...

২০২৬-০৯-১৩ ১৫:৫২