রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চা-শ্রমিকের পেটে যতক্ষণ ক্ষুধা আছে ততক্ষণ মজুরি বৃদ্ধির লড়াই চলবে

চা-শ্রমিকের পেটে যতক্ষণ ক্ষুধা আছে ততক্ষণ মজুরি বৃদ্ধির লড়াই চলবে

চা-শ্রমিক আন্দোলনের সংগঠক গীতা রানী কানুর মুক্তি, ষড়যন্ত্রমূলক একাধিক মিথ্যা মামলা প্রত্যাহার এবং চা-শ্রমিকের দৈনিক মজুরি ৫০০ টাকার দাবিতে আজ ১৩ সেপ্টেম্বর, রবিবার সকাল ১১ টায় মৌলভীবাজারের প্রেসক্লাবের সামনে নাগরিক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুক মিয়ার সভাপতিত্বে এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি জ্যোতিষ মোহান্ত'র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ এর মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি সালেহ সোহেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাসদ মৌলভীবাজার, জেলা কমিটির সদস্য আবুল হাসান, চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রর প্রধান সমন্বয়ক এস এম শুভ, , উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা কমিটির জহর লাল দত্ত, যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি আবু রেজা সিদ্দিকী ইমন, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের সভাপতি বিপ্লব মাদ্রাজ পাশি, চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র'র সাধারণ সম্পাদক কৃষ্ণদাস অলমিক, চা-শ্রমিক সংস্কার কমিটির আহবায়ক বিষু প্রসাদ গোয়ালা, সদস্য আকাশ দোষাদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে সবচেয়ে কম মজুরিতে কাজ করে থাকেন চা-শ্রমিকরা। পাচ জনের একটা পরিবারের যেখানে শুধুমাত্র চালের খরচ ১০০ টাকার বেশি সেখানে মজুরি মাত্র ৯ টাকা বৃদ্ধি করে ১৯৬ টাকা নির্ধারণ চরম অমানবিক।  বর্তমান বাজার মূল্যে এই স্বল্প  মজুরিতে সংসারের খরচ চালানো অসম্ভব। তাই চা-শ্রমিকদের ৫০০ টাকা মজুরি নির্ধারণের দাবি মানবিক এবং যৌক্তিক। অবিলম্বে সরকারের উচিত চা-শ্রমিকদের দাবি মেনে নেয়া।

সমাবেশে বক্তারা আরও বলেন, বিশ্বের অন্যতম চা উৎপাদনকারী দেশ হয়েও সবচেয়ে কম মজুরি পান বাংলাদেশের চা-শ্রমিকরা। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি আসাম সরকার চা-শ্রমিকদের মজুরি ৩০ টাকা বৃদ্ধির ঘোষণা দেন। আসামের ব্রম্মপুত্র ভ্যালির নতুন মজুরি নির্ধারিত হয় ৩৫৮ টাকা ( ২৮০ রূপি), বরাক উপত্যাকায় ৩৩০ টাকা (২৫৮ রূপি)। ভারতের অন্যান্য রাজ্য যেমন কেরালায় সর্বোচ্চ ৪২১ রূপি, তামিলনাড়ুতে ৪০৬ রূপি, কর্নাটকে ৩৭৬ রূপি মজুরি পেয়ে থাকেন চা-শ্রমিকরা। এছাড়া চা-শ্রমিকরা শ্রীলঙ্কায় প্রায় ৫৫০ টাকা, কেনিয়ায় ৪৮৩ টাকা দৈনিক মজুরি পেয়ে থাকেন।

সভাপতির বক্তব্যে সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক বলেন, চা-শ্রমিক আন্দোলনে গ্রেপ্তার গীতা রানী কানুকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে, অবিলম্বে তাকে নি:শর্ত মুক্তি দিতে হবে। একইসাথে যে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তা প্রত্যাহার করতে হবে।  চা-শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি সরকার মেনে না নিলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

 

আরও

গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট চালু, ফের বাড়ল বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

সারা দেশ

গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট চালু, ফের বাড়ল বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিতীয় ইউনিটটি ফ...

২০২৬-০৯-১৩ ১৬:৩৭

সরকারি জমি দখলের সংস্কৃতি তৈরি হয়েছে: ডিএসসিসি প্রশাসক

সারা দেশ

সরকারি জমি দখলের সংস্কৃতি তৈরি হয়েছে: ডিএসসিসি প্রশাসক

অতীতে এলাকার উন্নয়ন, বিশেষ করে রাস্তাঘাট নির্মাণের জন্য সাধারণ মানুষ নিজেদের জায়গা-জমি ছেড়ে দিলেও বর্তমানে সরকারি জমি দখ...

২০২৬-০৯-১৩ ১৬:০৬

পিরোজপুরে ৩০ গ্রাম আইস ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

সারা দেশ

পিরোজপুরে ৩০ গ্রাম আইস ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

পিরোজপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিরাজ শেখ (৪৫) নামে এক মাদক ব্...

২০২৬-০৯-১৩ ১৫:৫৬

নড়াইলে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফ নিহত

সারা দেশ

নড়াইলে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফ নিহত

সড়ক দুর্ঘটনায় এশিয়া টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি কাজী আশরাফ (৪৬) নিহত হয়েছেন। এসময় তার সাথে মোটরসাইকেলে থাকা মাহামুদু...

২০২৬-০৯-১৩ ১৫:৫৪

আনন্দভ্রমণ পরিণত হলো কান্নায় পদ্মায় নিখোঁজ শৈলকুপা ছাত্রদল নেতা রকির লাশ উদ্ধার

সারা দেশ

আনন্দভ্রমণ পরিণত হলো কান্নায় পদ্মায় নিখোঁজ শৈলকুপা ছাত্রদল নেতা রকির লাশ উদ্ধার

একটি প্রফুল্ল ছুটির দিন, পদ্মার বুক চিরে বন্ধুদের সাথে গান-আড্ডা আর হাসিখুশির ভ্রমণ—মুহূর্তের ব্যবধানেই যা রূপ নিল এক চি...

২০২৬-০৯-১৩ ১৫:৫৩

খুলনার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারের প্রত্যয় হুইপ বকুলের

সারা দেশ

খুলনার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারের প্রত্যয় হুইপ বকুলের

খুলনার অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সং...

২০২৬-০৯-১৩ ১৫:৫০