শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

নাহিদের আগুনে বোলিং, হার্ডির অলরাউন্ড নৈপুণ্যে পিএসএল চ্যাম্পিয়ন পেশোয়ার

নাহিদের আগুনে বোলিং, হার্ডির অলরাউন্ড নৈপুণ্যে পিএসএল চ্যাম্পিয়ন পেশোয়ার

বাংলাদেশি পেসার নাহিদ রানার দুর্দান্ত বোলিং আর অ্যারন হার্ডির অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তান সুপার লিগের শিরোপা জিতেছে পেশোয়ার জালমি। ফাইনালে হায়দরাবাদ কিংসম্যানকে ৫ উইকেটে হারিয়ে ৯ বছর পর দ্বিতীয়বারের মতো ট্রফি ঘরে তুলেছে তারা।

নিউজিল্যান্ড সিরিজ চলাকালীনই ফাইনালের জন্য নাহিদ রানাকে দলে চেয়েছিল পেশোয়ার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছাড়পত্র পেয়ে সেই সুযোগ কাজে লাগিয়ে ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই তরুণ পেসার।

লাহোরে টস হেরে আগে ব্যাট করতে নেমে হায়দরাবাদ কিংসম্যান ১৮ ওভারে ১২৯ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন সাইয়ুম আইয়ুব। তবে মিডল অর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি তাদের।

বল হাতে পেশোয়ারের হয়ে সবচেয়ে সফল ছিলেন হার্ডি, ২৭ রানে ৪ উইকেট নেন তিনি। নাহিদ রানা ২২ রানে ২ উইকেট শিকার করে দারুণ সহায়তা করেন। এছাড়া মোহাম্মদ বাসিত ও সুফিয়ান মুকিম একটি করে উইকেট নেন।

১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পেশোয়ার। প্রথম ওভারেই মোহাম্মদ হারিস ও বাবর আজম আউট হলে চাপে পড়ে দলটি। পাওয়ার প্লেতেই আরও দুই উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা তৈরি হয়।

তবে ইনিংসের হাল ধরেন হার্ডি ও আব্দুল সামাদ। তাদের ৮৫ রানের জুটি দলকে জয়ের পথে এগিয়ে নেয়। সামাদ ৪৮ রান করে আউট হলেও হার্ডি অপরাজিত থাকেন ৫৬ রানে। শেষদিকে ফারহান ইউসুফের বাউন্ডারিতে ১৫.২ ওভারে জয় নিশ্চিত করে পেশোয়ার।

এই জয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও পিএসএলের মুকুট উঠল পেশোয়ার জালমির মাথায়।

আরও

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

খেলাধুলা

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

রোসারিওর মাটিতে পা রেখেই যেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন ফুটবল অধ্যায়ের দিকে এগিয়ে গেলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থ...

২০২৬-১০-০২ ২০:৪৩

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

খেলাধুলা

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

নতুন মৌসুমের শুরুতেই পুরোনো হারের হিসাব মেলাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। চাঁদপুর জেলা স্টেডিয়ামের প্রতিকূল মাঠে স্বাগতিক...

২০২৬-১০-০২ ১৮:৪৮

হঠাৎ জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন রোনালদো, নিষেধাজ্ঞার শঙ্কা

খেলাধুলা

হঠাৎ জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন রোনালদো, নিষেধাজ্ঞার শঙ্কা

কোনো কারণ না জানিয়েই পর্তুগালের জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক...

২০২৬-১০-০১ ১৫:১৩