রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

এস্পানিওলকে হারিয়ে বার্সার অপেক্ষা বাড়াল রিয়াল

এস্পানিওলকে হারিয়ে বার্সার অপেক্ষা বাড়াল রিয়াল

এস্পানিওল ও রিয়াল মাদ্রিদ ম্যাচের প্রথমার্ধ শেষে কোনো দলের গোল নেই। বার্সেলোনা হয়তো এই ম্যাচ শেষে শিরোপা জয়ের আশায় বুক বেঁধেছিল। কিন্তু ভিনিসিয়ুস জুনিয়র জোড়া গোল করে কাতালান জায়ান্টদের অপেক্ষায় রাখলেন।

এস্পানিওলের মাঠে ২-০ গোলে জিতেছে রিয়াল। ৩৪ ম্যাচ শেষে বার্সার (৮৮) সঙ্গে ১১ পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে তারা (৭৭)। তাতে তাদের শিরোপা জয়ের অপেক্ষা অন্তত আরও এক সপ্তাহ বাড়ল।

ওসাসুনার বিপক্ষে আগের দিনে বার্সার জয় রিয়ালকে চাপে রেখেছিল। তারা জিততে না পারলে হ্যান্সি ফ্লিকের দল শিরোপা নিশ্চিত করতো। কিন্তু আগামী সপ্তাহে ন্যু ক্যাম্পে দুই দলের লড়াই শেষেই হয়তো লা লিগা ট্রফির মীমাংসা হতে যাচ্ছে। বার্সা শিরোপায় এক হাত রেখেছে। আগামী ১০ মে এল ক্লাসিকোতে অন্তত ড্র করলেও ২৯তম ট্রফি জিতবে তারা।

এই হারে এস্পানিওলের পরের মৌসুমে ইউরোপিয়ান ফুটবল খেলার ক্ষীণ আশা শেষ হয়ে গেল। মৌসুমটা তারা দারুণভাবে শুরু করলেও নতুন বছরে বিপর্যয় দেখেছে। ২০২৬ সালে এখনো জিততে পারেনি তারা। ১৬ ম্যাচ খেলে ৬টি ড্র ও ১০টি হার।

ম্যাচের ৮ মিনিট পর দূরের পোস্টে ভিনিসিয়ুসকে ক্রস দেন ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড। ব্রাজিলিয়ানের নেওয়া শট ওমর আল হিলালির গায়ে লেগে গোলকিপার মার্কো দিমিত্রোভিচকে পরাস্ত করলেও পোস্টে আঘাত করে।

ফের্লান মেন্দির ইনজুরিতে ফ্রান গার্সিয়াকে নামিয়ে আগেভাগেই দলে পরিবর্তন আনে সফরকারীরা। ভিনিসিয়ুসকে ফাউল করে লাল কার্ড দেখেছিলেন এল হিলালি। কিন্তু ভিএআর স্ক্রিন দেখে আগের সিদ্ধান্ত পাল্টে হলুদ কার্ড দেন রেফারি।

মাদ্রিদ গোলকিপার আন্দ্রি লুনিন এস্পানিওলের লিয়ান্দ্রো কাবরেরার শট রুখে দিয়ে দলকে স্বস্তিতে রাখেন। বার্সা যখন শিরোপা জয়ের উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল তখন রিয়াল এগিয়ে যায়। ৫৫তম মিনিটে গনসালো গার্সিয়ার সঙ্গে ওয়ান-টু পাসে বক্সের মধ্যে জায়গা তৈরি করে মৌসুমের ১৪তম লিগ করেন ভিনিসিয়ুস।

রিয়ালের জয় সুনিশ্চিত হয় ১১ মিনিট পর। বক্সের মধ্যে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে পান জুড বেলিংহাম। সহজেই দিমিত্রোভিচকে পরাস্ত করে ২-০ করেন ভিনিসিয়ুস।

আরও

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

খেলাধুলা

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

টানা দুই মৌসুম ধরে ট্রফিহীন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে না পারার হতাশা পেছনে ফেলে এবার ট্রফির মঞ্চে ফি...

২০২৬-০৮-১৪ ২২:০৪

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

খেলাধুলা

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

বাংলাদেশের বিপক্ষে যেভাবে বল হাতে দাপট দেখানোর ধারণা ছিল, তেমন কিছু করতে পারেনি অস্ট্রেলিয়া। অবশ্য সফরকারী দেশটি যে বল-ব...

২০২৬-০৮-১৪ ০৯:২০

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

খেলাধুলা

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

বাবা হোর্হে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লিওনেল মেসির ক্যারিয়ারে। তিনি ছিলেন ছেলের এজেন্ট এবং ব্যবসায়িক বিষয়গুলোও দেখ...

২০২৬-০৮-১৩ ১১:১৫

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

খেলাধুলা

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

স্পেন কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজকে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস। প্রায় ৫০ বছরে তিনি প্রথম বিদেশি ক...

২০২৬-০৮-১৩ ১০:০০