শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

চেন্নাইয়ের ইতিহাস, বিশ্ব রেকর্ড মুম্বাইয়ের

চেন্নাইয়ের ইতিহাস, বিশ্ব রেকর্ড মুম্বাইয়ের

অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (৬৭) ও কার্তি ক শর্মার (৫৪) অপরাজিত হাফ সেঞ্চুরিতে গতকাল (শনিবার) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৮ উইকেটে জিতেছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজি মাত্র ২ উইকেট হারিয়ে ১৮.১ ওভারে ১৬০ রানের লক্ষ্য ছুঁয়েছে।

ঘরের দর্শকদের সামনে এই জয়ে আইপিএলে ইতিহাস গড়েছে চেন্নাই। প্রথম দল হিসেবে মুম্বাইয়ের বিপক্ষে ২০তম জয় পেয়েছে তারা। পাঁচবারের দুই সাবেক চ্যাম্পিয়নের মধ্যে এটি ছিল ৪১তম ম্যাচ। গত ১৮ বছরে মুম্বাই চেন্নাইয়ের বিপক্ষে ২১টি জয় পায়। এই মৌসুমে তারা চেন্নাইয়ের কাছে দুটি ম্যাচই হারল।

মুম্বাইয়ের বিপক্ষে সবচেয়ে বেশি জয় পাওয়া দলের তালিকায় চেন্নাইয়ের পর আছে পাঞ্জাব কিংস। ৩৫ ম্যাচে তারা ১৭টি জিতেছে। সমান জয় দিল্লি ক্যাপিটালসের।

এই ম্যাচে মুম্বাই ১৫৯ রান করার পথে বিশ্ব রেকর্ড গড়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছে তারা। প্রথম দল হিসেবে তারা এই কীর্তি গড়ল। তাদের পরে আছে ইংলিশ কাউন্টি দল সমারসেট (৪৮,২৪৪)।

চেন্নাই ৯ ম্যাচ খেলে চতুর্থ জয়ে ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে। মুম্বাই সপ্তম হারে ৪ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে।

আরও

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

খেলাধুলা

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

রোসারিওর মাটিতে পা রেখেই যেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন ফুটবল অধ্যায়ের দিকে এগিয়ে গেলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থ...

২০২৬-১০-০২ ২০:৪৩

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

খেলাধুলা

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

নতুন মৌসুমের শুরুতেই পুরোনো হারের হিসাব মেলাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। চাঁদপুর জেলা স্টেডিয়ামের প্রতিকূল মাঠে স্বাগতিক...

২০২৬-১০-০২ ১৮:৪৮

হঠাৎ জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন রোনালদো, নিষেধাজ্ঞার শঙ্কা

খেলাধুলা

হঠাৎ জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন রোনালদো, নিষেধাজ্ঞার শঙ্কা

কোনো কারণ না জানিয়েই পর্তুগালের জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক...

২০২৬-১০-০১ ১৫:১৩