শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

অধিনায়ককে ফিরিয়ে দল ঘোষণা করল শ্রীলঙ্কা

অধিনায়ককে ফিরিয়ে দল ঘোষণা করল শ্রীলঙ্কা

মাঠের সময়টা খুব ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার। ইংল্যান্ডের কাছে সীমিত সংস্করণের দুটি সিরিজেই হেরেছে তারা।

সমান ৩ ম্যাচের একটি ওয়ানডেতে জয় পেলেও টি-টোয়েন্টিতে ধবলধোলাই হয়েছে তারা। সেই হতাশা ভোলার সুযোগ পাচ্ছে পাকিস্তান সফরে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। দ্বিপক্ষীয় সিরিজ সামনে রেখে আজ স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

দলে ফিরেছেন কুশল মেন্ডিস। শুধু ফেরেননি, দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটার। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ইংল্যান্ড সিরিজে ছিলেন না তিনি। ইংল্যান্ডের বিপক্ষে খেলা টি-টোয়েন্টি সিরিজ থেকে মোট ৬ পরিবর্তন এনেছে এসএলসি।

তবে চোটের কারণে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেছেন ওপেনার পাথুম নিশাঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

অন্যদিকে দেড় বছরের বেশি সময় পর দলে ফিরেছেন চামিন্দু বিক্রমাসিংহে। সর্বশেষ ২০২৫ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন তিনি। লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ও ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত পারফর‌ম্যান্সের পুরস্কার পেয়েছেন সাহান আরাচ্চিগে ও সিনেথ জয়াবর্ধনে। আর ফিটনেস পরীক্ষার ওপর সিরিজ খেলা নির্ভর করছে দুষ্মন্ত চামিরার।

এ জন্যই তার নামের পাশে স্টারমার্ক বসেছে। সিরিজটি আগামী ৯ অক্টোবর শুরু হবে। বাকি দুই ম্যাচ ১১ ও ১৩ অক্টোবর। সব ম্যাচ রাওয়ালপিন্ডিতে।

শ্রীলঙ্কার স্কোয়াড :

কামিল মিশারা, সিনেথ জয়াবর্ধনে, কুশল মেন্ডিস (অধিনায়ক), লাহিরু উদারা, সাহান আরাচ্চিগে, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, চামিন্দু বিক্রমাসিংহে, দুনিথ ভেল্লালাগে, মহীশ তিকশানা, বিজয়কান্ত বিশ্বকান্ত, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুশারা, ঈশান মালিঙ্গা, দুষ্মন্ত চামিরা*।

আরও

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক

খেলাধুলা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও অভিজ্ঞ ডিফেন্ডার টিম রিম । ৩৮...

২০২৬-০৯-৩০ ১২:৩১

আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল

খেলাধুলা

আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল

জল্পনা শেষে রোববার রাতে একটি পাঁচ তারকা হোটেলে উদ্বোধন হয়েছে ডমেস্টিক থ্রি বা ডি থ্রি নামে নতুন ঘরোয়া টুর্নামেন্টের। অনু...

২০২৬-০৯-২৮ ১৪:০২