বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

হকিতে কোটি টাকার স্পন্সর

হকিতে কোটি টাকার স্পন্সর

বাংলাদেশ নারী হকি দল ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান গেমস বাছাই টুর্নামেন্টে রানার্স আপ হয়েছে। শীর্ষ ছয় দলের মধ্যে থাকায় আগামী সেপ্টেম্বরে এশিয়ান গেমসে প্রথমবার বাংলাদেশ নারী হকি দলের অংশগ্রহণও নিশ্চিত হয়েছে। নারী হকি দলের এমন সাফল্যের পর হকিতে এসেছে কোটি টাকার পৃষ্ঠপোষকতা।

বাংলাদেশ নারী ও পুরুষ দল জাপানে অ-১৮ এশিয়া কাপে অংশগ্রহণ করবে। এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হিসেবে বাংলাদেশ হকি ফেডারেশনকে এক কোটি টাকা প্রদান করবে ইপিলিয়ন গ্রুপ। আজ বিকেলে হকি ফেডারেশন ও ইপিলিয়ন গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্ণেল রিয়াজুল হাসান (অব) বলেন, 'সব কিছু ঠিক থাকলে ২৬ মে দুই দল জাপানের উদ্দেশ্যে রওনা হবে। এই টুর্নামেন্টে ব্যয়ের প্রায় ৪৫ শতাংশ এর মাধ্যমে হবে বাকিটা আমরা জোগাড় করব।'

ইপিলিয়ন গ্রুপের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার সাদেকুজ্জামান খান বলেন, 'আমরা হকি ফেডারেশনকে এই টুর্নামেন্টের জন্য এক কোটি টাকার স্পন্সর করছি। ইপিলিয়ন গ্রুপ খেলাধূলার উন্নয়নে কাজ করে। ইতোপূর্বে আমরা ফুটবল, ক্রিকেট ও কাবাডিতে পৃষ্ঠপোষকতা করেছি। এবার হকিতে সম্পৃক্ত হয়েছি।'

অনেক পৃষ্ঠপোষক ফুটবল, ক্রিকেট কিংবা অন্য খেলায় জাতীয় দলে স্পন্সর করে। তৃণমূলে খেলোয়াড় তুলে আনার জন্য পৃষ্ঠপোষক সেই হিসেবে কম। ইপিলিয়ন গ্রুপ খেলার উন্নয়নে মূলত মনোযোগ, 'আমরা আসলে চাই খেলোয়াড়দের ভিত তৈরি করতে। আজ যারা হকির অ-১৮ তারাই কয়েক দিন পর জাতীয় দলে খেলবে। আমরা হকির উন্নয়ন পার্টনার হিসেবে থাকতে চাই।'

বাংলাদেশ নারী হকিতে পৃষ্ঠপোষকতা করেছে ব্র্যাক ব্যাংক। তারাও হকির উন্নয়ন পার্টনার। তাই ইপিলিয়ন গ্রুপকে পুরুষ হকির সঙ্গী হওয়ার আহবান সাধারণ সম্পাদকের, 'ব্র্যাক ব্যাংক নারী হকি নিয়ে কাজ করছে। ডুপ্লিকেশনের সুযোগ নেই, তাই আমরা অনুরোধ করব ইপিলিয়ন গ্রুপকে পুরুষ হকির উন্নয়নে সহযোগী হওয়ার।'

ইপিলিয়ন গ্রুপের কর্ণধার রিয়াজউদ্দিন আল মামুন বিশিষ্ট ক্রীড়া সংগঠক। এক সময় ক্রিকেট বোর্ডের পরিচালক তার নিজ জেলা নারায়ণগঞ্জ ও বিভিন্ন খেলায় স্পন্সর করেছে তার প্রতিষ্ঠান ইপিলিয়ন। ২০১৫ সালে ইপিলিয়ন গ্রুপ অ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপে স্পন্সর করেছিল। বাফুফের তৎকালীন সহ-সভাপতি ও ডেভলপমেন্ট কমিটির চেয়রাম্যান বাদল রায়ের সাংগঠনিক দক্ষতায় সেই টুর্নামেন্ট থেকে মেধাবী ফুটবলার বাছাই করেছিল। পরবর্তীতে সেই ফুটবলাররাই সিলেটে সাফ অ-১৬ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল।

আরও

বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের পেছনে যত কারণ

খেলাধুলা

বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের পেছনে যত কারণ

ম্যাচে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়েছিল জার্মানি। দ্বিতীয়ার্ধে বেড়েছে আক্রমণের সংখ্যাও। কিন্তু একাধিক ভুল, অমিল পরিকল্পনায় ব...

২০২৬-০৬-৩০ ১০:৩৬

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

খেলাধুলা

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

ম্যাচের মতো ফল নির্ধারণী টাইব্রেকারেও নাটকীয়তার জন্ম দিলো মরক্কো-নেদারল্যান্ডস। স্নায়ুরক্ষার এই লড়াইয়ে উভয় দলই যেন একের...

২০২৬-০৬-৩০ ১০:৩৫

টাইব্রেকারে জার্মানিকে প্রথমবার হারিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

খেলাধুলা

টাইব্রেকারে জার্মানিকে প্রথমবার হারিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

২০১৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর জার্মানি টানা দুই আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। এবার তারা দাপট দেখিয়ে এক ম্যাচ...

২০২৬-০৬-৩০ ০৯:২২

ফাইনালে যেতে দুই বিশ্বচ্যাম্পিয়নকে হারাতে হবে ব্রাজিলের

খেলাধুলা

ফাইনালে যেতে দুই বিশ্বচ্যাম্পিয়নকে হারাতে হবে ব্রাজিলের

জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে নকআউট পর্ব শুরু করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ষষ্ঠ বিশ্বকাপের স্বপ্ন দেখা কার্লো আন...

২০২৬-০৬-২৯ ১০:৪৭

বিশ্বকাপ থেকে বিদায়ের পর সৌদি আরবের ফুটবল প্রধানের পদত্যাগ

খেলাধুলা

বিশ্বকাপ থেকে বিদায়ের পর সৌদি আরবের ফুটবল প্রধানের পদত্যাগ

আর্জেন্টিনাকে হারিয়ে ২০২২ কাতার বিশ্বকাপ শুরু করলেও বাকি দুই ম্যাচ হেরেই বাড়ির পথ ধরে সৌদি আরব। কিন্তু এরপর থেকে তাদের ঘ...

২০২৬-০৬-২৯ ১০:০৮

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

খেলাধুলা

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ান জায়ান্ট জাপান। তবে টেক্সাস...

২০২৬-০৬-২৯ ০৮:৫২