শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নাফ নদী থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদী থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা থেকে তিনটি মাছ ধরার নৌযানসহ ১৩ জন জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। শনিবার সকালে সাগর থেকে মাছ ধরে ফেরার পথে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

অপহৃত জেলেরা হলেন মোস্তাফিজুর রহমান (৪০), ফরিদ হোসেন (৩০), রবিউল হাসান (১৭), কালাম (৩০), হোসেন আহম্মদ (৩৮), মীর কাশেম আলী (৪০), গিয়াস উদ্দিন (১৮), সালাউদ্দিন (১৮), মহিউদ্দিন (২২), কালু মিয়া (৫৫), আবু তাহের (৪০), আবদুল খালেক (৪০) ও জাবের মিয়া (২৪)। তারা সবাই টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা।

স্থানীয় ইউপি সদস্য আবদুস সালাম জানান, তিনটি নৌকার জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ বলেন, ঘটনাটি সম্পর্কে অবগত হওয়া গেছে এবং বিস্তারিত জানার চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে জেলেদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, গত দুই বছরে অন্তত ৫০০ জেলেকে বিভিন্ন সময়ে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। তাদের মধ্যে প্রায় ৩০০ জনকে ফেরত আনা সম্ভব হয়েছে। তবে এখনও দেড় শতাধিক জেলে তাদের হেফাজতে রয়েছেন।

আরও

মেহেরপুরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

সারা দেশ

মেহেরপুরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মোদনায় প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে মেহেরপুরে অনুষ্ঠিত হয়েছে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্...

২০২৬-০৭-০৩ ১৮:৫৬

পিরোজপুরে বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ তিনজন গ্রেপ্তার

সারা দেশ

পিরোজপুরে বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ তিনজন গ্রেপ্তার

পিরোজপুর সদর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘট...

২০২৬-০৭-০৩ ১৬:৪১

নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার  আসামি আকাশ গ্রেপ্তার

সারা দেশ

নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার

নড়াইলে চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের পর নিহত প্রতিবন্ধী যুবক আনোয়ার মোল্যা হত্যা মামলার আসামি আকাশকে গ্রেপ্তা...

২০২৬-০৭-০৩ ১৬:২৮

ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে মির্জা ফখরুলের শুভেচ্ছা বিনিময়

সারা দেশ

ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে মির্জা ফখরুলের শুভেচ্ছা বিনিময়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্...

২০২৬-০৭-০৩ ১৬:২৬

দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে চান  এইচএসসি পরীক্ষার্থী হাফেজ মারুফ উল্যাহদৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে চান

সারা দেশ

দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে চান এইচএসসি পরীক্ষার্থী হাফেজ মারুফ উল্যাহদৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে চান

‘সবাই পারলে আমি কেন পারবো না’, এই জেদ থেকেই সমস্ত অপমান-অপবাদ-লাঞ্ছনাকে পাশ কাটিয়ে আজ এইচএসসি পরীক্ষার টেবিলে বসতে পেরেছ...

২০২৬-০৭-০৩ ১৬:২৩

রাঙামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

রাঙামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাঙামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

২০২৬-০৭-০৩ ১৬:১৭