শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে: এমপি মাসুদ সাঈদী

মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে: এমপি মাসুদ সাঈদী

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পিরোজপুরে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের সন্তানরা জীবনবাজি রেখে যে আত্মত্যাগ ও বীরত্ব প্রদর্শন করেছেন, তা জাতির চিরন্তন অহংকার ও গৌরবের প্রতীক।

মুক্তিযোদ্ধাদের এই বীরত্বগাঁথা ইতিহাস যুগ থেকে যুগান্তরে আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে। দেশের প্রতিটি মানুষের কাছে স্বাধীনতার সুফল পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে শিক্ষিত করার দায়িত্ব পরিবার, সমাজ ও রাষ্ট্রের।

মাসুদ সাঈদী আরও বলেন, ইতিহাস বিকৃতির যে কোনো চেষ্টা রুখে দিতে সচেতন থাকতে হবে এবং শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের অবদান যথাযথ মর্যাদা দিয়ে তাদের আদর্শ ধারণ করাই প্রকৃত শ্রদ্ধা। তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রজন্ম স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসবে এবং একটি নিরাপদ, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক মো. আলমগীর হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পিরোজপুর কমান্ড কাউন্সিলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমেদ শহীদুল হক, সেনাবাহিনীর (অব.) সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা সোলায়মান মল্লিক (বীর প্রতীক) সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।

আরও

পাংশায় বসতবাড়ির রান্নাঘরের আগুনে ৫ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সারা দেশ

পাংশায় বসতবাড়ির রান্নাঘরের আগুনে ৫ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

রাজবাড়ীর পাংশা বাজারে বসতবাড়ির রান্নাঘর থেকে লাগা আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে...

২০২৬-০৯-০৪ ২০:০৪

মানুষের ভালোবাসাই আমাদের পরিবারের আসল ক্ষমতা: এমপি নায়াব ইউসুফ

সারা দেশ

মানুষের ভালোবাসাই আমাদের পরিবারের আসল ক্ষমতা: এমপি নায়াব ইউসুফ

মানুষের সেবা করে অর্জিত ভালোবাসা, সম্মান ও দোয়াকেই নিজের পরিবারের প্রকৃত শক্তি হিসেবে উল্লেখ করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ...

২০২৬-০৯-০৪ ২০:০০

সিরাজদিখানে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সারা দেশ

সিরাজদিখানে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ব...

২০২৬-০৯-০৪ ১৯:৫৮

দোয়া মাহফিলের কথা বলে ডেকে নিয়ে ভিডিও ধারণ, মাদরাসা শিক্ষককে ব্ল্যাকমেইলিং

সারা দেশ

দোয়া মাহফিলের কথা বলে ডেকে নিয়ে ভিডিও ধারণ, মাদরাসা শিক্ষককে ব্ল্যাকমেইলিং

​রাজশাহীর এয়ারপোর্ট থানা এলাকায় দোয়ার মাহফিলের আমন্ত্রণ জানিয়ে ডেকে নিয়ে এক মাদরাসা শিক্ষককে আটকে রেখে আপত্তিকর ভিডিও ধা...

২০২৬-০৯-০৪ ১৯:৫৮

সাভারে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় কিশোরসহ গ্রেপ্তার ১

সারা দেশ

সাভারে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় কিশোরসহ গ্রেপ্তার ১

সাভারে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ১০ আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শু...

২০২৬-০৯-০৪ ১৭:৪৫

ডিমলা সীমান্তে অবৈধভাবে ভারত থেকে আনা ৩ গরু জব্দ

সারা দেশ

ডিমলা সীমান্তে অবৈধভাবে ভারত থেকে আনা ৩ গরু জব্দ

নীলফামারীর ডিমলা উপজেলার থানারহাট সীমান্তে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তিনটি গরু জব্দ করেছে রংপুর ব্যাটালি...

২০২৬-০৯-০৪ ১৬:২৪